1. admin@dainikprobahosongbad.com : admin :
আশুলিয়া থানা প্রেস ক্লাবের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা - dainikprobahosongbad
June 3, 2026, 8:45 am

আশুলিয়া থানা প্রেস ক্লাবের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ইউনুস দেওয়ান, স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়: Saturday, March 7, 2026
  • 391 সময় দেখুন
আশুলিয়া থানা প্রেস ক্লাবের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সভাপতি সাঈম সরকার, সাধারণ সম্পাদক রিয়াজুল হক ফিরোজ

ইউনুস দেওয়ান, স্টাফ রিপোর্টার

সাভারের আশুলিয়ায় সাংবাদিকদের সংগঠন আশুলিয়া থানা প্রেস ক্লাবের নবগঠিত ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সাঈম সরকার (স্টাফ রিপোর্টার, দৈনিক গণমুক্তি) এবং সাধারণ সম্পাদক হয়েছেন রিয়াজুল হক ফিরোজ (সরেজমিন বার্তা)। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ বিপ্লব শেখ (দৈনিক আজকের আলোকিত সকাল) ও জুয়েল ইসলাম (বাংলা ৫২ টিভি)।

বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা

কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ সোহেল মিয়া (প্রবাহ নিউজ টিভি) ও আবুল কাশেম মিয়া (এস টিভি)। অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিকুর রহমান (বাংলা ৫২ টিভি)। সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন (সকাল টিভি) এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জ্বল (নিউজ ২১)। প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান (এটিভি, দৈনিক সমাচার) এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক খোকন হাওলাদার (দেশের কণ্ঠ)। দপ্তর সম্পাদক মোঃ ইউনুস দেওয়ান (দৈনিক প্রবাহ সংবাদ) ও সহ-দপ্তর সম্পাদক মোঃ সবুজ মিয়া। ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন মোঃ রুবেল।

সদস্য ও নির্বাহী সদস্যরা

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আবু সিয়াম, পিয়াস আল মুনসুর ও মোঃ আসিব নজরুল। নির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন কামরুজ্জামান আলম, মোঃ আরজু মিয়া ও মোঃ জামাল হোসেন মুকুল। সাধারণ সদস্য হিসেবে রয়েছেন রাহেল মাহমুদ, মনির হোসেন, আশিক মণ্ডল, বি.এইচ. সাজু, ইমরান খান, মোঃ ইলিয়াস মিয়া, ইয়াসির আরাফাত, মাহবুব আলম মানিক (মুভি বাংলা টিভি), মাসুদ রানা, জহিরুল ইসলাম ও মুজাহিদ পাশা প্রমুখ। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তারা সম্মিলিতভাবে কাজ করবেন। নবনির্বাচিত সভাপতি মোঃ সাঈম সরকার বলেন, আশুলিয়া থানা প্রেস ক্লাবকে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে নিয়ে কাজ করা হবে। সাধারণ সম্পাদক রিয়াজুল হক ফিরোজ বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং আশুলিয়া এলাকার সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরতে প্রেস ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল মিয়া বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে পেশার মর্যাদা রক্ষায় সবাই একযোগে কাজ করবেন।

দৈনিক প্রবাহ সংবাদ — স্বচ্ছ সংবাদ, নির্ভীক প্রকাশ

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
07 March 2026

আশুলিয়া থানা প্রেস ক্লাবের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

www.dainikprobahosongbad.com