
ইউনুস দেওয়ান, স্টাফ রিপোর্টার
আশুলিয়ায় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “ঈদ পুনর্মিলনী ও উন্নয়নমূলক আলোচনা–২০২৬” শীর্ষক এক ব্যতিক্রমধর্মী আয়োজন। আশুলিয়া থানা প্রেস ক্লাব-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকদের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য এবং পেশাগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শনিবার (২৮ মার্চ) বিকেলে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোঃ সাঈম সরকার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক যুগান্তর-এর আশুলিয়া প্রতিনিধি মোঃ মেহেদী হাসান মিঠু। এছাড়াও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন, যা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল হক (ফিরোজ) এবং যুগ্ম সম্পাদক মোঃ সোহেল মিয়া। শেষে মিলনমেলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
দৈনিক প্রবাহ সংবাদ — স্বচ্ছ সংবাদ, নির্ভীক প্রকাশ
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com