প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৫:২১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১২:৪৯ পি.এম
দুর্নীতির সংবাদ প্রকাশে সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন

দুর্নীতির সংবাদ প্রকাশে সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন
মোঃ আবু সিয়াম, স্টাফ রিপোর্টার
দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দেশ টিভির সাংবাদিক দেওয়ান ইমনের ওপর জোরপূর্বক অপহরণের চেষ্টার অভিযোগে সাভারের সাব-রেজিস্টার জাকির হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে আশুলিয়া থানা প্রেস ক্লাব। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আশুলিয়া এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিকের ওপর হামলা ও অপহরণের চেষ্টা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের নীতিনির্ধারকদের জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিক দেওয়ান ইমনের ওপর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও
বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি
কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক
ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ:
০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল:
circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com
ই পেপার