
এস এম সোহাগ কাজী
মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসন ও গণমাধ্যম হাতে হাত রেখে কাজ করলে মাদারীপুর জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।” তিনি আরও বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচারের পাশাপাশি সামাজিক সমস্যা, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার জন্য তিনি উপস্থিত সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য—
আল নোমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক);
জুয়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা);
ফাতিমা আজরিন তন্বী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি);
ওয়াদিয়া শাবাব, সদর উপজেলা নির্বাহী অফিসার। এছাড়াও মাদারীপুর জেলার পাঁচটি উপজেলার শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং নবাগত জেলা প্রশাসককে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
দৈনিক প্রবাহ সংবাদ — স্বচ্ছ সংবাদ, নির্ভীক প্রকাশ
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com