1. admin@dainikprobahosongbad.com : admin :
টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান জোরদার - dainikprobahosongbad
June 3, 2026, 7:50 pm

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান জোরদার

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল
  • আপডেটের সময়: Monday, April 27, 2026
  • 146 সময় দেখুন
টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান জোরদার

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল

গোড়াই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে বহু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৩ জনকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে বেশ কয়েকটি বাড়িতে অবৈধ গ্যাস ব্যবহারের প্রমাণ মেলে। তাৎক্ষণিকভাবে সংযোগ কেটে দেওয়া হয় এবং জব্দ করা হয় পাইপসহ বিভিন্ন সরঞ্জাম।

কর্তৃপক্ষ জানিয়েছে, এসব অবৈধ সংযোগের কারণে সরকার রাজস্ব হারাচ্ছে এবং বৈধ গ্রাহকেরা গ্যাসের চাপ কম পাওয়ার সমস্যায় পড়ছেন। তাই এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মির্জাপুর উপজেলায় নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং সিস্টেম লস কমানোর লক্ষ্যে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
27 April 2026

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান জোরদার

www.dainikprobahosongbad.com