1. admin@dainikprobahosongbad.com : admin :
সোনারগাঁওয়ের ঐতিহ্য ও প্রত্নস্থল পরিদর্শনে দিনব্যাপী রোড-শো ও লিফলেট বিতরণ - dainikprobahosongbad
October 26, 2026, 4:33 pm

সোনারগাঁওয়ের ঐতিহ্য ও প্রত্নস্থল পরিদর্শনে দিনব্যাপী রোড-শো ও লিফলেট বিতরণ

হীরালাল বাদশা, সোনারগাঁও(নারায়ণগঞ্জ)
  • আপডেটের সময়: Sunday, October 11, 2026
  • 60 সময় দেখুন
সোনারগাঁওয়ের ঐতিহ্য ও প্রত্নস্থল পরিদর্শনে দিনব্যাপী রোড-শো ও লিফলেট বিতরণ

সোনারগাঁওয়ের ঐতিহ্য ও প্রত্নস্থল পরিদর্শনে দিনব্যাপী রোড-শো ও লিফলেট বিতরণ

হীরালাল বাদশা, সোনারগাঁও(নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে দিনব্যাপী রোড শো সম্পন্ন হয়েছে। সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্ন-সম্পদ সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সোনারগাঁওয়ের সব প্রত্নস্থল পরিদর্শন, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়।
শনিবার সকালে পানাম নগরীতে রোড শোর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক লেখক ও গবেষক ড. আকমল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী পারভীন সুলতানা ও পানাম নগরীর সহকারী কাস্টোডিয়ান তানজিল আহমেদ।
রোড শোতে বক্তব্য রাখেন, কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস, যুগ্ম-আহ্বায়ক কবি, সংগঠক রহমান মুজিব, লেখক ও সাংবাদিক মিজানুর রহমান, সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন। এ সময় অন্যদের বক্তব্য রাখেন, সংগঠক মতিউর রহমান, লেখক ও সাংবাদিক ফজলে রাব্বী সোহেল, সাংবাদিক ও নাট্য-অভিনেতা মোকাররম মামুন, লেখক সেলিম আহমেদ প্রধান, সাংবাদিক ও সংগঠক গাজী মোবারক, লেখক ও শিক্ষক আসমা আখতারী, লেখক ও সাংবাদিক রোকেয়া আক্তার, লেখক ও সংগঠক শংকর প্রকাশ, লেখক মোফাখখার সাগর, লেখক শাহাদাৎ হোসেন চৌধুরী ও সাংবাদিক মো. বিল্লাল প্রধান।
রোড শোতে ঐতিহাসিক মহজমপুর শাহী জামে মসজিদ, গোয়ালদি শাহী মসজিদ, প্রাচীন ইসলামিক বিশ্ববিদ্যালয় ও হাদিস চর্চাকেন্দ্র, বিভিন্ন ঐতিহাসিক সেতু, মসজিদ, সমাধি, সরদারবাড়ি ও পানাম নগরীসহ গুরুত্বপূর্ণ প্রত্নস্থল পরিদর্শন ও লিফলেট বিতরণ করা হয়।
রোড শোতে বক্তারা বলেন, সোনারগাঁওয়ের ঐতিহাসিক নিদর্শনগুলোর পরিচিতি বাড়ানো, সংরক্ষণে নাগরিকদের সম্পৃক্ত করা এবং পুরাকীর্তি সংস্কার ও সংরক্ষণে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নিশ্চিত করতে জনমত গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
11 October 2026

সোনারগাঁওয়ের ঐতিহ্য ও প্রত্নস্থল পরিদর্শনে দিনব্যাপী রোড-শো ও লিফলেট বিতরণ

www.dainikprobahosongbad.com|
https://www.facebook.com/Dainikprobahosangbad