1. admin@dainikprobahosongbad.com : admin :
দুই সিআর মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার, আলীকদম থানার পুলিশের অভিযানে সফলতা। - dainikprobahosongbad
September 14, 2026, 1:01 am

দুই সিআর মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার, আলীকদম থানার পুলিশের অভিযানে সফলতা।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ। বান্দরবান জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময়: Saturday, June 27, 2026
  • 251 সময় দেখুন
দুই সিআর মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার, আলীকদম থানার পুলিশের অভিযানে সফলতা।

দুই সিআর মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার, আলীকদম থানার পুলিশের অভিযানে সফলতা।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি সিআর মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক আসামিকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জুন সকাল থেকে ২৬ জুন দুপুর পর্যন্ত, পরিচালিত বিশেষ অভিযানে কক্সবাজার সদর মডেল থানার কলাতলী আবাসিক এলাকা থেকে হেফাজুতুর রহমান চৌধুরী (পিতা: শফিউল আলম, মাতা: দিলুয়ারা বেগম)-কে গ্রেপ্তার করা হয়। তিনি আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের রেফারফাড়ী বাজার বাসিন্দা।

পুলিশ সুপারের নির্দেশনায় এবং আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন শাহ-এর নেতৃত্বে এসআই হারুন রশীদ, এএসআই রনেশ বড়ুয়া, এএসআই মাহমুদুল হাসান, এএসআই রাজীব দে এবং সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় দায়ের হওয়া দুইটি পৃথক সিআর মামলায় আদালত সাজা প্রদান করেন। এর মধ্যে একটি মামলায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লাখ ৭১ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড এবং অপর মামলায় দশ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫৮ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

গ্রেপ্তারের পর আসামিকে আলীকদম থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, তাকে আগামীকাল (২৭ জুন) সকাল ৭টায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
27 June 2026

দুই সিআর মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার, আলীকদম থানার পুলিশের অভিযানে সফলতা।

www.dainikprobahosongbad.com|
https://www.facebook.com/Dainikprobahosangbad