1. admin@dainikprobahosongbad.com : admin :
পোরশায় শরিকানা পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন, ক্ষতি প্রায় লক্ষাধিক টাকা - dainikprobahosongbad
September 11, 2026, 11:29 am

পোরশায় শরিকানা পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন, ক্ষতি প্রায় লক্ষাধিক টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময়: Wednesday, September 2, 2026
  • 49 সময় দেখুন
পোরশায় শরিকানা পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন, ক্ষতি প্রায় লক্ষাধিক টাকা

পোরশায় শরিকানা পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন, ক্ষতি প্রায় লক্ষাধিক টাকা

নিজস্ব প্রতিবেদক

নওগাঁর পোরশায় রাতের আঁধারে একটি শরিকানা পুকুরে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে পুকুরে থাকা রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ মরে পানিতে ভেসে উঠেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে তাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের সরাইগাছি কাতিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত নুর হোসেন, পিতা—মৃত আক্তার হোসেন জানান, প্রায় ৪০ শতাংশ পৈতৃক সম্পত্তির ওপর অবস্থিত ওই শরিকানা পুকুরে তারা দাদার আমল থেকে ঐতিহ্যগতভাবে মাছ চাষ করে আসছেন। সোমবার সকালে বাড়ির পাশে পুকুরে গিয়ে তিনি দেখতে পান, বিপুলসংখ্যক মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে।

নুর হোসেনের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে কে বা কারা রাতের কোনো একসময় পুকুরে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করেছে। এতে পুকুরের চাষ করা বিভিন্ন প্রজাতির মাছ মারা গিয়ে তাদের অপূরণীয় আর্থিক ক্ষতি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বিষয়টি নিয়ে পোরশা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তবে কারা এবং কী কারণে পুকুরে বিষ প্রয়োগ করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের পর তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছেন ভুক্তভোগীরা।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
02 September 2026

পোরশায় শরিকানা পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন, ক্ষতি প্রায় লক্ষাধিক টাকা

www.dainikprobahosongbad.com|
https://www.facebook.com/Dainikprobahosangbad