1. admin@dainikprobahosongbad.com : admin :
ফুটপাত দখলে পথচারীদের চরম দুর্ভোগ, ঝুঁকিতে জননিরাপত্তা - dainikprobahosongbad
June 17, 2026, 11:16 am

ফুটপাত দখলে পথচারীদের চরম দুর্ভোগ, ঝুঁকিতে জননিরাপত্তা

প্রতিবেদক: মোঃআবুল কাসেম
  • আপডেটের সময়: Tuesday, June 9, 2026
  • 28 সময় দেখুন
ফুটপাত দখলে পথচারীদের চরম দুর্ভোগ, ঝুঁকিতে জননিরাপত্তা

জিরানী বাজার এলাকায় গাছ লাগিয়ে বন্ধ পথ, খোলা ড্রেনে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

প্রতিবেদক: মোঃআবুল কাসেম

গাজীপুরের জিরানী বাজার সংলগ্ন চন্দ্রা-নবীনগর মহাসড়কের পূর্ব পাশে ফুটপাত দখলের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। ফুটপাত ব্যবহার করতে না পেরে বাধ্য হয়ে অনেকেই ঝুঁকি নিয়ে মহাসড়ক কিংবা খোলা ড্রেনের পাশ দিয়ে চলাচল করছেন। স্থানীয়দের অভিযোগ, আর কে নিট ডাইং গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুটপাতজুড়ে ফুল ও ফলজ গাছ লাগিয়েছে। এতে করে পথচারীদের চলাচলের পথ অনেক জায়গায় আংশিক এবং কোথাও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সরেজমিনে দেখা যায়, ফুটপাতের ড্রেনের কালভার্ট সরিয়ে ফেলা হয়েছে এবং কিছু স্থানে ড্রেন খোলা অবস্থায় রয়েছে। ফলে পথচারীরা চলাচলের সময় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে থাকছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় একাধিক পথচারী জানান, “ফুটপাত ব্যবহার করতে না পেরে আমাদের বাধ্য হয়ে রাস্তায় নামতে হচ্ছে। এতে যানবাহনের চাপের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। আবার খোলা ড্রেন থাকায় যেকোনো সময় পড়ে যাওয়ার ভয়ও রয়েছে।” এ বিষয়ে আর কে নিট ডাইং গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ফুটপাত সংলগ্ন খোলা ড্রেনের বিষয়টি তাদের নয়, বরং গ্যাস বিভাগের কাজের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ড্রেনের ঢাকনা খুলে রাখার ফলে বর্তমানে এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলেও তারা দাবি করেন এলাকাবাসীর দাবি, দ্রুত ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং খোলা ড্রেনের স্থায়ী সমাধান করা জরুরি। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
09 June 2026

ফুটপাত দখলে পথচারীদের চরম দুর্ভোগ, ঝুঁকিতে জননিরাপত্তা

www.dainikprobahosongbad.com