1. admin@dainikprobahosongbad.com : admin :
বিয়ে না করলে হুমকি - dainikprobahosongbad
July 28, 2026, 9:53 pm

বিয়ে না করলে হুমকি

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল (মির্জাপুর)
  • আপডেটের সময়: Saturday, May 23, 2026
  • 193 সময় দেখুন
বিয়ে না করলে হুমকি

বিয়ে না করলে হুমকি

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল (মির্জাপুর)

টাঙ্গাইলের মির্জাপুরে প্রেমিকের সঙ্গে বিয়ে না হলে আত্মহত্যার হুমকি দিয়ে প্রেমিকের বাড়িতে টানা চার দিন ধরে অনশনে অবস্থান করছেন এক নারী। ঘটনাটি উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বালিয়াজান গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াজান এলাকার হামিদ মার্কেট সংলগ্ন সিদ্দিক মিয়ার ছেলে সাব্বির মিয়ার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক প্রবাসীর স্ত্রীর। প্রেমের টানে এবং বিয়ের প্রতিশ্রুতিতে গত ১৮ মে ২০২৬ তারিখে তিনি নিজের চার বছরের সন্তান ও সংসার ছেড়ে সাব্বিরের বাড়িতে চলে আসেন।

অভিযোগ রয়েছে, ওই নারী বাড়িতে আসার পর থেকেই সাব্বির মিয়া আত্মগোপনে রয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে বিয়ের দাবিতে অনড় অবস্থান নেন ওই নারী। তিনি ঘোষণা দেন, দাবি পূরণ না হলে আত্মহত্যার পথ বেছে নেবেন। ইতোমধ্যে চার দিন ধরে তিনি অনশন করে বাড়ির আঙিনায় অবস্থান করছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় করছেন। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র আলোচনা-সমালোচনা চলছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বিষয়টি তাদের নজরে এসেছে এবং তারা ঘটনাটি খতিয়ে দেখছেন। তারা বলেন, একদিকে সংসার ছেড়ে আসা, অন্যদিকে একটি শিশুসন্তানকে ফেলে এমন সিদ্ধান্ত নেওয়া চরম দায়িত্বহীনতার পরিচায়ক। এতে শিশুটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সচেতন মহল বলছেন, আবেগতাড়িত হয়ে এমন পদক্ষেপ নেওয়া সামাজিক ও পারিবারিক কাঠামোর জন্য হুমকিস্বরূপ। তারা মনে করেন, পারস্পরিক সমঝোতা বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সমাধান হওয়া উচিত ছিল।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
23 May 2026

বিয়ে না করলে হুমকি

www.dainikprobahosongbad.com