1. admin@dainikprobahosongbad.com : admin :
বীরগঞ্জে মাদকবিরোধী অভিযান - dainikprobahosongbad
July 28, 2026, 6:59 pm

বীরগঞ্জে মাদকবিরোধী অভিযান

মোঃ আমজাদ হোসেন, ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।
  • আপডেটের সময়: Saturday, May 9, 2026
  • 184 সময় দেখুন
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বীরগঞ্জে মাদকবিরোধী অভিযান

মোঃ আমজাদ হোসেন, ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে তাদের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারিপুর গ্রামের মৃত মিরাজ উদ্দিনের ছেলে মো. আলমগীর (৪২) কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে একই অভিযানে শিবরামপুর ইউনিয়নের ভেলাপুকুর গ্রামের মো. জালালের ছেলে মো. রুবেল ইসলাম (৩০) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদক সেবন, বহন কিংবা ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।” তিনি আরও জানান, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
09 May 2026

বীরগঞ্জে মাদকবিরোধী অভিযান

www.dainikprobahosongbad.com