1. admin@dainikprobahosongbad.com : admin :
আশুলিয়ার শ্রীপুরে POND'S ব্র্যান্ডের নকল প্রসাধনী তৈরির অভিযোগ - dainikprobahosongbad
June 21, 2026, 12:07 pm

আশুলিয়ার শ্রীপুরে POND’S ব্র্যান্ডের নকল প্রসাধনী তৈরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেটের সময়: Thursday, June 18, 2026
  • 7 সময় দেখুন
আশুলিয়ার শ্রীপুরে POND'S ব্র্যান্ডের নকল প্রসাধনী তৈরির অভিযোগ

আশুলিয়ার শ্রীপুরে POND’S ব্র্যান্ডের নকল প্রসাধনী তৈরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার আশুলিয়ার শ্রীপুর এলাকায় একটি ভবনের নিচতলায় ভারতীয় ‘পন্ডস’ (POND’S) ব্র্যান্ডের নকল প্রসাধনী পণ্য তৈরির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর এলাকার ‘খাঁন ভিলা’ নামের একটি পাঁচতলা ভবনের নিচতলায় দীর্ঘদিন ধরে গোপনে পাউডার, বডি লোশন ও ক্রিমসহ বিভিন্ন প্রসাধনী পণ্য উৎপাদন করা হচ্ছে।

তথ্য সংগ্রহের জন্য সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে ভবনের নিচতলার কারখানার গেট বন্ধ অবস্থায় দেখতে পান। পরে একাধিকবার অনুরোধ করার পর গেট খোলা হলেও কারখানার একটি কক্ষ কোনোভাবেই খোলা হয়নি বলে অভিযোগ রয়েছে।

সাংবাদিকদের সরেজমিন অনুসন্ধানে সেখানে ‘POND’S’ নাম ব্যবহার করে বিভিন্ন প্রসাধনী সামগ্রীর মোড়ক, খালি বোতল, কার্টন এবং উৎপাদন কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ দেখতে পাওয়া যায়। এসব উপকরণ দেখে সেখানে নকল বা অনুমোদনহীন প্রসাধনী উৎপাদনের আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, রাতের বেলায় নিয়মিত বিভিন্ন যানবাহন এসে কার্টনভর্তি মালামাল নিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “প্রতিদিন রাতেই এখানে গাড়ি আসে এবং কার্টনভর্তি পণ্য নিয়ে চলে যায়।” আরেকজন জানান, “শুনেছি এখানে কসমেটিকস পণ্য তৈরি করা হয়, তবে কোন কোম্পানির পণ্য তা আমরা নিশ্চিত নই।”

এ বিষয়ে খাঁন ভিলার মালিকের ছেলে শাকিলের সঙ্গে কথা হলে তিনি বলেন, “আমরা কারখানার বিষয়ে কিছু জানি না। আমার বাবা ভবনটি ভাড়া দিয়েছেন। ভাড়াটিয়া রমজান এই কার্যক্রম পরিচালনা করেন।”

তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, কারখানাটি ভবন মালিকপক্ষেরই নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে এবং রমজান সম্ভবত তাদের ম্যানেজার বা কর্মচারী। এ বিষয়ে আরও তদন্তের দাবি জানিয়েছেন তারা।

অভিযোগের বিষয়ে কারখানার মালিকপক্ষের অন্যান্য সদস্যদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি তদন্ত প্রয়োজন। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তারা।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
18 June 2026

আশুলিয়ার শ্রীপুরে POND'S ব্র্যান্ডের নকল প্রসাধনী তৈরির অভিযোগ

www.dainikprobahosongbad.com