1. admin@dainikprobahosongbad.com : admin :
আশুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে গণসংযোগে ডা. মো. অহিদুজ্জামান, সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন - dainikprobahosongbad
June 15, 2026, 9:45 am

আশুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে গণসংযোগে ডা. মো. অহিদুজ্জামান, সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন

ষ্টাফ রিপোর্টার : জুয়েল রানা
  • আপডেটের সময়: Friday, June 12, 2026
  • 25 সময় দেখুন
আশুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে গণসংযোগে ডা. মো. অহিদুজ্জামান, সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন

আশুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে গণসংযোগে ডা. মো. অহিদুজ্জামান, সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন

ষ্টাফ রিপোর্টার : জুয়েল রানা

আশুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সফর ও গণসংযোগ করেছেন আশুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মো. অহিদুজ্জামান। এ সময় তিনি এলাকার সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। সফরকালে ডা. মো. অহিদুজ্জামান স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও জনসাধারণের প্রত্যাশার কথা শোনেন। সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলে তিনি স্থানীয় উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বিষয়ে তার পরিকল্পনার কথা তুলে ধরেন।

এ সময় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। তারা চেয়ারম্যান প্রার্থী ডা. মো. অহিদুজ্জামানের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। গণসংযোগ শেষে ডা. মো. অহিদুজ্জামান বলেন, “জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশা জানতে চাই। এলাকার মানুষের পাশে থেকে কাজ করাই আমার লক্ষ্য।”

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
12 June 2026

আশুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে গণসংযোগে ডা. মো. অহিদুজ্জামান, সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন

www.dainikprobahosongbad.com