1. admin@dainikprobahosongbad.com : admin :
গাইবান্ধায় এনসিপির পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিপাকে উপজেলা আহ্বায়ক। - dainikprobahosongbad
July 28, 2026, 10:55 am

গাইবান্ধায় এনসিপির পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিপাকে উপজেলা আহ্বায়ক।

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি, মোঃ বেলাল মিয়া।
  • আপডেটের সময়: Friday, July 17, 2026
  • 64 সময় দেখুন
গাইবান্ধায় এনসিপির পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিপাকে উপজেলা আহ্বায়ক।

গাইবান্ধায় এনসিপির পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিপাকে উপজেলা আহ্বায়ক।

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি, মোঃ বেলাল মিয়া।

গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় সমাপনী বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তোলপাড় সৃষ্টি করেছেন দলটির উপজেলা আহ্বায়ক শফিজল ইসলাম। গতকাল ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সন্ধ্যায় উপজেলা সদরের শহীদ মিনার চত্বরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ও প্রস্তুতির কথা জানিয়ে বক্তব্য রাখছিলেন শফিজল ইসলাম। বক্তব্যের একেবারে শেষ মুহূর্তে তিনি আচমকা বলে ওঠেন, “খোদা হাফেজ, জয় বাংলা ।
স্লোগানটি দেওয়ার পরপরই শফিজল ইসলাম নিজের ভুল বুঝতে পেরে মঞ্চেই মাইক্রোফোনে ‘সরি, সরি’ বলেন। এ সময় মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নেতারা একে অপরের দিকে তাকিয়ে ফিসফাস শুরু করলে তিনি দ্রুত মঞ্চ ত্যাগ করেন। ওই পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান ও সুমাইয়া ফারজানাসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয় এবং স্থানীয় রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ও সমালোচনার ঝড় ওঠে।
এ বিষয়ে জেলা ও স্থানীয় এনসিপি নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, শফিজল ইসলাম অতীতে সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। এলাকায় ব্যক্তিগত সুখ্যাতি ও জনপ্রিয়তার কারণে তাকে উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশাল জনসমক্ষে বক্তব্য দেওয়ার পূর্ব অভিজ্ঞতা না থাকায় অসাবধানতাবশত ভুল করে মুখ ফসকে তিনি এই স্লোগানটি দিয়ে ফেলেছেন।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
17 July 2026

গাইবান্ধায় এনসিপির পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিপাকে উপজেলা আহ্বায়ক।

www.dainikprobahosongbad.com