1. admin@dainikprobahosongbad.com : admin :
গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের অফিস উদ্বোধনে উপজেলা নির্বাহী অফিসার - dainikprobahosongbad
June 3, 2026, 8:45 am

গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের অফিস উদ্বোধনে উপজেলা নির্বাহী অফিসার

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: Wednesday, February 25, 2026
  • 372 সময় দেখুন

 

গোয়াইনঘাট সিলেট : মোঃ মনিরুজ্জামান মনির,


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সাংবাদিকদের সংগঠন গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাব-এর অফিস কার্যালয় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় গোয়াইনঘাট বাজার হাজী তাহির আলী মার্কেটের ২য় তলায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী ফিতা কেটে ক্লাবের অফিস উদ্বোধন করেন। এ সময় সাংবাদিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তুমুল করতালির মধ্য দিয়ে ফিতা কেটে অফিসের উদ্বোধন করা হয়।

ফিতা কেটে উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বিলাল উদ্দিনের সভাপত্বিত্বে, সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিক ও সদস্য জাহাঙ্গীর আলমের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী। পবিত্র কোরআন তেলাওয়াতরে মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের নির্বাহী সদস্য হাবিবুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গোয়ইনঘাট প্রেস ক্লাবের সভাপতি মনজুর আহমদ, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মালিক আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন, গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি নোমান আহমদ, গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই অমিত সিংহ, গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা এমজে কাওসার আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী সুজন আহমদ।

এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের সহ সভাপতি মাসুক আহমদ,শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো:লোকমান আহমদ,ডালিম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জাকিরিয়া হোসেন, অর্থ সম্পাদক মাহবুব আল মারুফ, দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ সাব্বির, প্রচার সম্পাদক মারুফ আহমদ, ক্রীড়া সম্পাদক আব্দুল হালিম আহমদ, কার্যনির্বাহী সদস্য সাকিব আহমদ, ইকবাল আহমদ, মো: আল আমিন, ডালিম আহমদ সহ বিশিষ্ট ব্যবসায়ী আলিম উদ্দিন ও কবির আহমদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, নৈতিকতা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাব। পাশাপাশি গোয়াইনঘাট উপজেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে দায়িত্বশীল ভূমিকা রাখবে।

অফিস কক্ষে বিশেষ দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান টি সম্পন্ন হয়।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
25 February 2026

গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের অফিস উদ্বোধনে উপজেলা নির্বাহী অফিসার

www.dainikprobahosongbad.com