1. admin@dainikprobahosongbad.com : admin :
টাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন মিজান মিয়া নামে এক ব্যক্তি। - dainikprobahosongbad
June 3, 2026, 5:36 pm

টাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন মিজান মিয়া নামে এক ব্যক্তি।

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল
  • আপডেটের সময়: Wednesday, April 29, 2026
  • 144 সময় দেখুন
টাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন মিজান মিয়া নামে এক ব্যক্তি।

টাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন মিজান মিয়া নামে এক ব্যক্তি।

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল

মঙ্গলবার বিকেলে উপজেলার ওয়ার্শী ইউনিয়নের নাগড়পাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মিজান চার সন্তানের জনন ছিলেন। জীবিকার তাগিদে রংপুর থেকে এসে মির্জাপুরে বসবাস করতেন ৫০ বছর বয়সী মিজান মিয়া। অন্যের জমিতে দিনমজুরি করে চলতো তার ছয় সদস্যের সংসার। কিন্তু এক নিমিষেই সব শেষ হয়ে গেলো। আজ মঙ্গলবার বিকেলে ওয়ার্শী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নাগড়পাড়া গ্রামে নিজের কর্মস্থলের পাশের জমিতে কাজ করছিলেন তিনি। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা বলেন,ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তিনি এখানে অন্যের জমিতে কাজ করে পরিবার চালাতেন। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আকস্মিক এই বজ্রপাতে তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিলেন। নিহতের খবর ছড়িয়ে পড়লে নাগড়পাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
29 April 2026

টাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন মিজান মিয়া নামে এক ব্যক্তি।

www.dainikprobahosongbad.com