1. admin@dainikprobahosongbad.com : admin :
তামাক চুল্লিতে আগুন: আলীকদমে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি - dainikprobahosongbad
June 3, 2026, 1:33 pm

তামাক চুল্লিতে আগুন: আলীকদমে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ জেলা প্রতিনিধি, বান্দরবান
  • আপডেটের সময়: Monday, April 20, 2026
  • 167 সময় দেখুন
তামাক চুল্লিতে আগুন: আলীকদমে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

তামাক চুল্লিতে আগুন: আলীকদমে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
জেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানের আলীকদম উপজেলায় তামাক পাতা শুকানোর চুল্লির আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তামাক পাতা ও চুল্লিঘর পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিট থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সিদ্দিক কারবারি পাড়ায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যক্তি মোঃ ইসমাইল হোসেন (৪৫), তিনি আহম্মদ কবীরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে স্থাপিত তামাক পাতা শুকানোর চুল্লি (তন্ডুল) থেকে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চুল্লিতে থাকা প্রায় ৩০০ থেকে ৩৫০ কেজি তামাক পাতা এবং বাঁশ ও টিন দিয়ে নির্মিত চুল্লিঘর সম্পূর্ণরূপে পুড়িয়ে দেয়।

ঘটনার পর স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর আলীকদম স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
20 April 2026

তামাক চুল্লিতে আগুন: আলীকদমে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

www.dainikprobahosongbad.com