1. admin@dainikprobahosongbad.com : admin :
তিতুমীর কলেজের শারীরিক শিক্ষা ভবনে অচল মাল্টি-জিম, মাকড়সার জালে পড়ে আছে ব্যায়ামের মেশিন - dainikprobahosongbad
October 26, 2026, 7:10 pm

তিতুমীর কলেজের শারীরিক শিক্ষা ভবনে অচল মাল্টি-জিম, মাকড়সার জালে পড়ে আছে ব্যায়ামের মেশিন

রাশেদুল আল কাশেম ক্যাম্পাস প্রতিনিধি
  • আপডেটের সময়: Saturday, September 19, 2026
  • 111 সময় দেখুন
তিতুমীর কলেজের শারীরিক শিক্ষা ভবনে অচল মাল্টি-জিম, মাকড়সার জালে পড়ে আছে ব্যায়ামের মেশিন

তিতুমীর কলেজের শারীরিক শিক্ষা ভবনে অচল মাল্টি-জিম, মাকড়সার জালে পড়ে আছে ব্যায়ামের মেশিন

রাশেদুল আল কাশেম
ক্যাম্পাস প্রতিনিধি

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শারীরিক শিক্ষা ভবনে খেলাধুলার বিভিন্ন সামগ্রী থাকলেও ব্যায়ামের জন্য থাকা মাল্টি-জিম মেশিনটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। ব্যবহার না হওয়ায় মেশিনটিতে মাকড়সার জালও জমেছে। ফলে শিক্ষার্থীদের শরীরচর্চার একটি সম্ভাব্য সুযোগ কার্যত অব্যবহৃত হয়ে আছে।

সরেজমিনে শারীরিক শিক্ষা ভবন ঘুরে দেখা যায়, সেখানে কলেজের বিভিন্ন খেলাধুলার জন্য বেশ কিছু সরঞ্জাম রয়েছে। তবে ব্যায়ামের জন্য থাকা মাল্টি-জিম মেশিনটির অবস্থা নাজেহাল । মেশিনটি ব্যবহারযোগ্য না হওয়ায় শিক্ষার্থীরা নিয়মিত ব্যায়াম করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানা যায়।

ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম বলেন,
“শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার জন্য ব্যায়ামের বিকল্প শুধুই ব্যায়াম। কলেজে খেলাধুলার কিছু ব্যবস্থা রয়েছে। পাশাপাশি এই মেশিনটি যদি সচল করা যায়, তাহলে শিক্ষার্থীরা উপকৃত হবে।”

বাংলা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী Hridoy বলেন।
“শারীরিক শিক্ষা ভবনে থাকা সরঞ্জামগুলো শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী করা দরকার। বিশেষ করে ব্যায়ামের মেশিনটি দীর্ঘদিন ধরে অচল না রেখে সংস্কার করে চালু করা হলে শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে শরীর চর্চায়।

সমাজকর্ম বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সীমান্ত বলেন।
“শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার সুযোগও প্রয়োজন। যেসব সরঞ্জাম রয়েছে সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ করা এবং অচল মেশিনটি সচল করার উদ্যোগ নেওয়া উচিত। অন্যথায় আমরা শীগ্রই ফুঁসে উঠবো ”

শিক্ষার্থীরা বলছেন, কলেজে খেলাধুলার সামগ্রীর কিছুটা থাকলেও সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ ও ব্যবহার নিশ্চিত করা জরুরি। বিশেষ করে ব্যায়ামের মেশিনটি সংস্কার করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হলে শরীরচর্চার সুযোগ বাড়বে।

এ বিষয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা, কলেজ প্রশাসন শারীরিক শিক্ষা ভবনের অচল সরঞ্জামগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আধুনিক ও নিরাপদ শরীরচর্চার পরিবেশ নিশ্চিত করা হবে।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
19 September 2026

তিতুমীর কলেজের শারীরিক শিক্ষা ভবনে অচল মাল্টি-জিম, মাকড়সার জালে পড়ে আছে ব্যায়ামের মেশিন

www.dainikprobahosongbad.com|
https://www.facebook.com/Dainikprobahosangbad