1. admin@dainikprobahosongbad.com : admin :
দিনাজপুর মেডিকেলে জরুরি বিভাগে তালা: চিকিৎসা বন্ধে চরম ভোগান্তি - dainikprobahosongbad
June 3, 2026, 1:41 pm

দিনাজপুর মেডিকেলে জরুরি বিভাগে তালা: চিকিৎসা বন্ধে চরম ভোগান্তি

মোঃ আমজাদ হোসেন, ক্রাইম রিপোর্টার, দিনাজপুর
  • আপডেটের সময়: Monday, April 13, 2026
  • 189 সময় দেখুন
দিনাজপুর মেডিকেলে জরুরি বিভাগে তালা: চিকিৎসা বন্ধে চরম ভোগান্তি

দিনাজপুর মেডিকেলে জরুরি বিভাগে তালা: চিকিৎসা বন্ধে চরম ভোগান্তি

মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের প্রধান গেটে তালা লাগানো থাকায় সোমবার সকাল থেকে চিকিৎসা সেবা বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন রোগীরা।

চিকিৎসা বন্ধ, রোগীদের দুর্ভোগ

সোমবার সকাল ৬টা থেকে হাসপাতালের জরুরি বিভাগের মূল ফটক বন্ধ দেখা যায়। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা সেবা না পেয়ে দিনাজপুর সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে যেতে বাধ্য হন।

মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, চিকিৎসকদের ওপর হামলা

হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও উপস্থিত রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, রবিবার রাত ১২টার দিকে দিনাজপুর শহরের প্রায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে সিসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা প্রদান করলেও রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মৃত ব্যক্তির স্বজনরা কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলা চালালে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাত প্রায় ৩টার দিকে ইন্টার্ন চিকিৎসকরা জরুরি বিভাগের গেটে তালা লাগিয়ে চিকিৎসা সেবা বন্ধ করে দেন।

তালা ভেঙে সেবা চালু, নিরাপত্তা জোরদারের দাবি

পরবর্তীতে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতাল প্রশাসন ঘটনাস্থলে এসে জরুরি বিভাগের তালা ভেঙে পুনরায় চিকিৎসা সেবা চালু করে। এ ঘটনায় হাসপাতালজুড়ে আতঙ্ক বিরাজ করছে। চিকিৎসক ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

দৈনিক প্রবাহ সংবাদ — স্বচ্ছ সংবাদ, নির্ভীক প্রকাশ

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
13 April 2026

দিনাজপুর মেডিকেলে জরুরি বিভাগে তালা: চিকিৎসা বন্ধে চরম ভোগান্তি

www.dainikprobahosongbad.com