1. admin@dainikprobahosongbad.com : admin :
ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে পাবনার এক নেতাকে বহিষ্কার, ইলিয়াস মিয়া সহ, তিন যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার - dainikprobahosongbad
July 31, 2026, 9:49 pm

ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে পাবনার এক নেতাকে বহিষ্কার, ইলিয়াস মিয়া সহ, তিন যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময়: Friday, July 31, 2026
  • 3 সময় দেখুন
ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে পাবনার এক নেতাকে বহিষ্কার, ইলিয়াস মিয়া সহ, তিন যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার; খুলনার বিলাল হোসেনকে অব্যাহতি দিল জাতীয়তাবাদী যুবদল

ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে পাবনার এক নেতাকে বহিষ্কার, ইলিয়াস মিয়া সহ, তিন যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার; খুলনার বিলাল হোসেনকে অব্যাহতি দিল জাতীয়তাবাদী যুবদল

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মরহুম পিতা সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করার সুনির্দিষ্ট অভিযোগে পাবনা জেলা যুবদলের সদস্য কেরামত আলীকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত বান্দরবান জেলা যুবদলের সহ-সভাপতি ও আলীকদম উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ইলিয়াছ মিয়া, নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেল এবং টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার দক্ষিণী ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আরিফ হোসেনের আবেদন পর্যালোচনা করে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং সাংগঠনিক পদে বহাল রাখা হয়েছে।

অন্যদিকে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে খুলনার তুমুলিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সরদার বিলাল হোসেনকে তার সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ সাংগঠনিক সিদ্ধান্ত কার্যকর করেছেন।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
31 July 2026

ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে পাবনার এক নেতাকে বহিষ্কার, ইলিয়াস মিয়া সহ, তিন যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

www.dainikprobahosongbad.com