1. admin@dainikprobahosongbad.com : admin :
বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে অবহিতকরণ ও গণশুনানি অনুষ্ঠিত - dainikprobahosongbad
June 3, 2026, 1:32 pm

বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে অবহিতকরণ ও গণশুনানি অনুষ্ঠিত

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময়: Sunday, April 19, 2026
  • 181 সময় দেখুন
বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে অবহিতকরণ ও গণশুনানি অনুষ্ঠিত

বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে অবহিতকরণ ও গণশুনানি অনুষ্ঠিত

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পকে কেন্দ্র করে অবহিতকরণ সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৩টায় ফাইতং বাজার স্টেশনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্প বাস্তবায়নে খোলামেলা আলোচনা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন সড়কটির চেইনেজ ২০০০-৪০৫০ মিটার অংশের উন্নয়ন কাজ নিয়ে এ গণশুনানির আয়োজন করা হয়। এতে প্রকল্পের নকশা, বাজেট, সময়সীমা, পরিবেশগত প্রভাব এবং সম্ভাব্য সমস্যা নিয়ে এলজিইডি, ঠিকাদার প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের মধ্যে খোলামেলা আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডি বান্দরবান জেলার নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, উপজেলা প্রকৌশলী আবু হানিফ, ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ মাহমুদ, প্রকল্পের ঠিকাদার মো. ফরিদুল আলম (সিআইপি), ফাইতং ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মিজবাহ উদ্দিন মিন্টু, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান জেলার সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হক, ব্যবসায়ী আব্দুল জলিল কোম্পানিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাইতংবাসী।

স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্ব

সভায় অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের গণশুনানির মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে জনগণকে অবহিত করা এবং তাদের মতামত গ্রহণ করা সম্ভব হয়, যা প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। উপজেলা প্রকৌশলী আবু হানিফ বলেন, “কাজের শুরুতেই কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই। গুণগত মান বজায় রেখেই সড়কের কাজ সম্পন্ন করা হবে।” প্রকল্পের ঠিকাদার মো. ফরিদুল আলম (সিআইপি) বলেন, “ফাইতং ইউনিয়নের প্রতি আমার ব্যক্তিগত টান রয়েছে। তাই এ সড়কের কাজে কোনো অনিয়মের প্রশ্নই ওঠে না। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা হবে।”

অভিযোগ-প্রতিঅভিযোগে সরব আলোচনা

সভায় স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন। এ সময় কিছু অভিযোগ ও পাল্টা অভিযোগও উঠে আসে, যা নিয়ে উপস্থিতদের মধ্যে আলোচনা হয়। এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান সড়ক উন্নয়ন কাজে স্থানীয় জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন এবং যথাযথভাবে প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন। গণশুনানি শেষে সংশ্লিষ্টরা জানান, উন্নয়ন কাজের মান ও স্বচ্ছতা বজায় রাখতে সকল পক্ষের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

দৈনিক প্রবাহ সংবাদ — স্বচ্ছ সংবাদ, নির্ভীক প্রকাশ

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
19 April 2026

বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে অবহিতকরণ ও গণশুনানি অনুষ্ঠিত

www.dainikprobahosongbad.com