1. admin@dainikprobahosongbad.com : admin :
বান্দরবানের আলীকদমে বন্যাদুর্গত সদস্যদের পাশে আশা-আলীকদম ব্রাঞ্চ - dainikprobahosongbad
July 30, 2026, 6:47 pm

বান্দরবানের আলীকদমে বন্যাদুর্গত সদস্যদের পাশে আশা-আলীকদম ব্রাঞ্চ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময়: Thursday, July 30, 2026
  • 14 সময় দেখুন
বান্দরবানের আলীকদমে বন্যাদুর্গত সদস্যদের পাশে আশা-আলীকদম ব্রাঞ্চ: ২,৫৮৩ জন,সদস্যদের, মাঝে ২৫ লাখ ৮৩ হাজার টাকার নগদ সহায়তা, প্রদান কার্যক্রম চলমান।

বান্দরবানের আলীকদমে বন্যাদুর্গত সদস্যদের পাশে আশা-আলীকদম ব্রাঞ্চ: ২,৫৮৩ জন,সদস্যদের, মাঝে ২৫ লাখ ৮৩ হাজার টাকার নগদ সহায়তা, প্রদান কার্যক্রম চলমান।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায়, ১৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল সাড়ে ১১টায় আলীকদম আশা ব্রাঞ্চের অফিস কক্ষে আয়োজিত এক সভা ও সহায়তা বিতরণ অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আশা কক্সবাজার জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আশা-আলীকদম ব্রাঞ্চের ৯৮টি দলের মোট ২,৫৮৩ জন সদস্যকে জনপ্রতি ১,০০০ টাকা করে সর্বমোট ২৫ লাখ ৮৩ হাজার (২৫,৮৩,০০০) টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।
এছাড়াও ক্ষতিগ্রস্ত সদস্যদের নিজ নিজ সঞ্চয়ের সম্পূর্ণ অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে অধিক ক্ষতিগ্রস্ত সদস্যদের পুনর্বাসনের লক্ষ্যে বিনা সুদে বিশেষ পুনর্বাসন ঋণ প্রদানের পরিকল্পনাও গ্রহণ করেছে আশা কর্তৃপক্ষ।

সভাপতির বক্তব্যে ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ বলেন, করোনা মহামারির সময়েও আশা দেশের বিভিন্ন শাখার মাধ্যমে সদস্যদের পাশে ছিল। সেই ধারাবাহিকতায় এবার বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও হতদরিদ্র সদস্যদের প্রত্যেককে ১,০০০ টাকা করে নগদ সহায়তা প্রদান করা হচ্ছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত সদস্যদের কিস্তি আদায় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আগামী তিন মাস বা পরবর্তী সরকারি নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। পাশাপাশি অধিক ক্ষতিগ্রস্ত সদস্যদের পুনর্বাসনের জন্য বিনা সুদে নতুন ঋণ সুবিধাও চালু থাকবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর সদর ইউনিয়নের নবনিযুক্ত প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহেল রানা, ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন, আলীকদম উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা শেখ সরোয়ার জাহান, প্রবাহ নিউজ টিভির বান্দরবান জেলা প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,ও
আশা ব্রাঞ্চ আলীকদম শাখার, ম্যানেজার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সহায়তা গ্রহণকারী সদস্যরা।

অনুষ্ঠানে বক্তব্য দেন ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন।

তিনি আশা-আলীকদম ব্রাঞ্চের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি সরকারি নির্দেশনা অনুযায়ী তিন মাস কিস্তি আদায় স্থগিত থাকার বিষয়টি সদস্যদের অবহিত করেন। একই সঙ্গে যেসব সদস্য আর্থিকভাবে সক্ষম, তারা স্বেচ্ছায় কিস্তি পরিশোধ করলে ভবিষ্যতে প্রয়োজনের সময় সহজেই নতুন ঋণ গ্রহণের সুযোগ পাবেন বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও জানানো হয়, আগামী সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের কাছ থেকে কিস্তি আদায় স্থগিত থাকবে।

তবে কোনো সদস্য স্বেচ্ছায় কিস্তি পরিশোধ করতে চাইলে তা গ্রহণ করা হবে। আশা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত সদস্যদের পুনর্বাসন ও আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
30 July 2026

বান্দরবানের আলীকদমে বন্যাদুর্গত সদস্যদের পাশে আশা-আলীকদম ব্রাঞ্চ

www.dainikprobahosongbad.com