1. admin@dainikprobahosongbad.com : admin :
বান্দরবান রিজিয়ন কমান্ডারের বাকলাইপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শন, বৃক্ষরোপণ ও দুর্গম পাড়াবাসীর মাঝে ‘চাঁদের গাড়ি’ হস্তান্তর - dainikprobahosongbad
July 30, 2026, 5:15 pm

বান্দরবান রিজিয়ন কমান্ডারের বাকলাইপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শন, বৃক্ষরোপণ ও দুর্গম পাড়াবাসীর মাঝে ‘চাঁদের গাড়ি’ হস্তান্তর

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময়: Wednesday, July 29, 2026
  • 20 সময় দেখুন
বান্দরবান রিজিয়ন কমান্ডারের বাকলাইপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শন, বৃক্ষরোপণ ও দুর্গম পাড়াবাসীর মাঝে ‘চাঁদের গাড়ি’ হস্তান্তর

বান্দরবান রিজিয়ন কমান্ডারের বাকলাইপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শন, বৃক্ষরোপণ ও দুর্গম পাড়াবাসীর মাঝে ‘চাঁদের গাড়ি’ হস্তান্তর

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের দুর্গম আলীকদম উপজেলার বাকলাইপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শন করেছেন বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ সফরে তাঁর সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আতিকুল করিম, পিএসসি, অধিনায়ক, ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (The Majestic Tigers), আলীকদম সেনানিবাস।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ৯টায় রিজিয়ন কমান্ডার বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে পৌঁছান। এরপর তিনি প্রাতা পাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং ২৪ কিলো টিওবি ও ১৯ কিলো টিওবির প্রত্যাহারকৃত স্থান পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা, চলমান কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরবর্তীতে তিনি কাইতন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় দুর্গম পার্বত্য এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ করতে পাড়াবাসীর মাঝে দুটি ‘চাঁদের গাড়ি’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

জানা যায়, ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (The Majestic Tigers), আলীকদম সেনানিবাসের পরিকল্পনা, তত্ত্বাবধান ও সার্বিক ব্যবস্থাপনায় যানবাহন দুটি প্রস্তুত করা হয়েছে। পরে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম পাড়াবাসীর হাতে গাড়ি দুটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

অনুষ্ঠানে সামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা স্মারক আলোকচিত্রে অংশ নেন। এ সময় রিজিয়ন কমান্ডার কাইতন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং স্থানীয়দের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

সংশ্লিষ্টরা জানান, দুর্গম পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা সহজীকরণ এবং সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
29 July 2026

বান্দরবান রিজিয়ন কমান্ডারের বাকলাইপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শন, বৃক্ষরোপণ ও দুর্গম পাড়াবাসীর মাঝে ‘চাঁদের গাড়ি’ হস্তান্তর

www.dainikprobahosongbad.com