1. admin@dainikprobahosongbad.com : admin :
সোনারগাঁওয়ে ৩ মাদকাসক্তকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী - dainikprobahosongbad
June 3, 2026, 5:35 pm

সোনারগাঁওয়ে ৩ মাদকাসক্তকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী

হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ):
  • আপডেটের সময়: Sunday, April 26, 2026
  • 99 সময় দেখুন
সোনারগাঁওয়ে ৩ মাদকাসক্তকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী

সোনারগাঁওয়ে ৩ মাদকাসক্তকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী

হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ):

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা এলাকায় মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ তিন মাদকাসক্তকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের গাছে বেঁধে রাখা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই তিনজনের আচরণে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী তাদের আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—জাহাঙ্গীরের ছেলে শাওন, মেছের আলীর ছেলে রোমান এবং নুর ইসলামের ছেলে জাহাঙ্গীর।

ঘটনার পর তাদের গাছে বেঁধে রেখে স্থানীয় ইউপি সদস্য মেজবাহ উদ্দিন স্বপনের হেফাজতে দেওয়া হয়। পরে শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকালে তাদের সোনারগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে এলাকাবাসীর দাবি, এলাকায় মাদকের বিস্তার রোধ করতেই তারা এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
26 April 2026

সোনারগাঁওয়ে ৩ মাদকাসক্তকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী

www.dainikprobahosongbad.com