1. admin@dainikprobahosongbad.com : admin :
সোনারগাঁও জাদুঘরে বৈশাখী মেলার পর্দা উঠছে আজ - dainikprobahosongbad
June 3, 2026, 1:40 pm

সোনারগাঁও জাদুঘরে বৈশাখী মেলার পর্দা উঠছে আজ

হীরালাল বাদশা সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
  • আপডেটের সময়: Monday, April 13, 2026
  • 171 সময় দেখুন
সোনারগাঁও জাদুঘরে বৈশাখী মেলার পর্দা উঠছে আজ

সোনারগাঁও জাদুঘরে বৈশাখী মেলার পর্দা উঠছে আজ

হীরালাল বাদশা
সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা (১৪৩৩ বঙ্গাব্দ)। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) থেকে শুরু হওয়া এ মেলা টানা সাত দিন চলবে।

শোভাযাত্রা ও উদ্বোধনী আয়োজন

আজ সকাল ১১টা ৩০ মিনিটে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর ফাউন্ডেশন চত্বরে ময়ূরপঙ্খী মঞ্চে শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেবে।

কারুশিল্পের সমাহার ও বিনোদন

মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কারুশিল্পীরা তাদের হাতে তৈরি নান্দনিক পণ্যসামগ্রী প্রদর্শন ও বিক্রয় করবেন। এবারের মেলায় প্রায় ২৬টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এসব স্টলে মাটির তৈজসপত্র, নকশিকাঁথা, পাটজাত পণ্য, লোকজ অলংকারসহ নানা ঐতিহ্যবাহী সামগ্রীর সমাহার থাকবে। এছাড়াও শিশু-কিশোরদের জন্য থাকবে বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। আয়োজকরা জানান, বাংলা নববর্ষের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং দেশীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতেই এ আয়োজন।

দর্শনার্থীদের আমন্ত্রণ

লোকজ সংস্কৃতির টানে ও নতুন বছরের আমেজে পরিবার-পরিজন নিয়ে মেলায় অংশগ্রহণের জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন বৈশাখী মেলার আয়োজকরা।

দৈনিক প্রবাহ সংবাদ — স্বচ্ছ সংবাদ, নির্ভীক প্রকাশ

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
13 April 2026

সোনারগাঁও জাদুঘরে বৈশাখী মেলার পর্দা উঠছে আজ

www.dainikprobahosongbad.com