1. admin@dainikprobahosongbad.com : admin :
আশুলিয়ায় নারী-শিশুসহ পরিবার অবরুদ্ধের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন - dainikprobahosongbad
June 3, 2026, 9:54 am

আশুলিয়ায় নারী-শিশুসহ পরিবার অবরুদ্ধের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন

ইউনুস দেওয়ান,স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়: Tuesday, March 3, 2026
  • 354 সময় দেখুন
আশুলিয়ায় জমি বিরোধে নারী-শিশুসহ অর্ধশতাধিক মানুষ অবরুদ্ধ, ন্যায়বিচার চেয়ে মানববন্ধন

আশুলিয়ায় নারী –মিমু সহ অর্ধশতাধিক মানুষকে গৃহবন্দি করে জিম্মী রাখায় পরিত্রান চেয়ে মানববন্ধন করে ভুক্ত ভুগীরা ।

ইউনুস দেওয়ান,  স্টাফ রিপোর্টার

সাভারের আশুলিয়ার পলামবাড়ী এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নারী-শিশুসহ কয়েকটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলন করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৩ সালে পূর্ব ডেন্ডাবর, কবরস্থান রোড,পলাশবাড়ী , আশুলিয়া , সাভার , ঢাকা । ১২ শতাংশ জমি বিক্রির সম্মতিতে একটি চুক্তি সম্পাদিত হয়। পরবর্তীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় এবং দেয়াল নির্মাণ করে পথ বন্ধ করে দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। সাভারের আশুলিয়ায় নারী ও শিশুসহ একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে।

লিখিত অভিযোগে জানা যায়, ২০১৩ সালে স্থানীয় বাসিন্দা মারিয়া ও তার স্বামী হযরত মিয়া ভুক্তভোগী পরিবারের কাছ থেকে ১২ শতাংশ জমি ক্রয়ের সম্মতি নেন। পরবর্তীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়। অভিযোগ করা হয়, একপর্যায়ে তাদের বসতবাড়িতে চলাচলের রাস্তা ইটের দেয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়, ফলে নারী-শিশুসহ পরিবারের সদস্যরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন।
ভুক্তভোগীরা আরও জানান, জমি বিক্রির জন্য বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয় এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি বলে তারা অভিযোগ করেন। এমনকি থানায় লিখিত অভিযোগ দায়েরের পরও কাঙ্ক্ষিত প্রতিকার পাননি বলেও দাবি করেন তারা।

এ অবস্থায় আজ মঙ্গলবার সকালে পালপাড়ী বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখা মানবাধিকার লঙ্ঘনের শামিল। তারা অবিলম্বে চলাচলের রাস্তা উন্মুক্ত করা, হয়রানি বন্ধ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়, যাতে ভুক্তভোগী পরিবার স্বাভাবিকভাবে বসবাস করতে পারে। উল্লেখ্য, বিষয়টি নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাদের মতামত পাওয়া যায়নি।

দৈনিক প্রবাহ সংবাদ — স্বচ্ছ সংবাদ, নির্ভীক প্রকাশ

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
03 March 2026

আশুলিয়ায় নারী-শিশুসহ পরিবার অবরুদ্ধের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন

www.dainikprobahosongbad.com