1. admin@dainikprobahosongbad.com : admin :
সোনারগাঁওয়ে ট্রাকে অগ্নিকাণ্ড - dainikprobahosongbad
June 3, 2026, 6:34 pm

সোনারগাঁওয়ে ট্রাকে অগ্নিকাণ্ড

হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
  • আপডেটের সময়: Saturday, May 2, 2026
  • 76 সময় দেখুন
সোনারগাঁওয়ে ট্রাকে অগ্নিকাণ্ড

সোনারগাঁওয়ে ট্রাকে অগ্নিকাণ্ড

হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর ব্রিজের ওপর দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকামুখী ট্রাকটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের মাঝখানের ডিভাইডারে আঘাত করে। এতে ট্রাকটির ইঞ্জিনে আগুন ধরে যায় এবং দ্রুত পুরো সামনের অংশে ছড়িয়ে পড়ে।

আগুনের তীব্রতা বাড়লে চালক ও হেলপার ট্রাক থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর তাদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়।

এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোর্শেদ আলম জানান, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাকটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
02 May 2026

সোনারগাঁওয়ে ট্রাকে অগ্নিকাণ্ড

www.dainikprobahosongbad.com