1. admin@dainikprobahosongbad.com : admin :
ধানক্ষেতে নারীর ম/র/দে/হ - dainikprobahosongbad
June 3, 2026, 1:30 pm

ধানক্ষেতে নারীর ম/র/দে/হ

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল।
  • আপডেটের সময়: Wednesday, May 6, 2026
  • 103 সময় দেখুন
ধানক্ষেতে নারীর ম/র/দে/হ

দেলদুয়ারে চাঞ্চল্য, তদন্ত শুরু পুলিশের

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল।

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ধানক্ষেত থেকে এক অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে ২০২৬) দুপুরে উপজেলার লাউহাটী ইউনিয়নের সল্পলাড়ু গ্রামে এই ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধলেশ্বরী নদীর উত্তর পাশের একটি ধানক্ষেতে কাজ করতে গিয়ে স্থানীয়রা প্রথমে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল, যা হত্যার ইঙ্গিত দেয়।

খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করছে এবং মরদেহ উদ্ধারের প্রক্রিয়া সম্পন্ন করছে। এখন পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, কে বা কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
06 May 2026

ধানক্ষেতে নারীর ম/র/দে/হ

www.dainikprobahosongbad.com