1. admin@dainikprobahosongbad.com : admin :
দক্ষিণ আফ্রিকায় প্রবাসী যুবক খু*ন - dainikprobahosongbad
June 3, 2026, 9:53 am

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী যুবক খু*ন

রিহান সিকদার, টাঙ্গাইল প্রতিনিধি
  • আপডেটের সময়: Sunday, May 10, 2026
  • 96 সময় দেখুন
দক্ষিণ আফ্রিকায় প্রবাসী যুবক খু*ন

টাঙ্গাইলের মির্জাপুরের সুমনকে গু*লি করে হ*ত্যা, পরিবারে শোকের মাতম

রিহান সিকদার, টাঙ্গাইল প্রতিনিধি

জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমানো টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার যুবক সুমন আহমেদ রনি (৩০) সন্ত্রাসীদের গুলিতে নি*হ*ত হয়েছেন। তিনি উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর (অভিরামপুর পশ্চিমপাড়া) গ্রামের মৃ*ত ময়েজউদ্দিনের ছেলে। শনিবার (৯ মে ২০২৬) দক্ষিণ আফ্রিকার নিউ ক্যাসেল টাউনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো বাজার করতে বের হয়েছিলেন সুমন। বাজার শেষে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফেরার পথে একদল দুর্বৃত্ত তার গাড়ির পথরোধ করে। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গু*লি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃ*ত্যু হয়। দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করে ব্যবসা পরিচালনা করছিলেন সুমন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার মৃ*ত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নি*হ*তের বাড়িতে চলছে আহাজারি। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

স্থানীয়রা জানান, সুমন ছিলেন শান্ত ও পরিশ্রমী একজন যুবক। পরিবারের স্বচ্ছলতা ফেরাতে বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করছিলেন তিনি। কিন্তু দুর্বৃত্তদের গুলিতে তার এমন মৃ*ত্যু কেউ মেনে নিতে পারছেন না। নি*হ*তের পরিবারের সদস্যরা সরকারের প্রতি মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
10 May 2026

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী যুবক খু*ন

www.dainikprobahosongbad.com