1. admin@dainikprobahosongbad.com : admin :
১০ দিনেই নিভে গেল স্বপ্ন - dainikprobahosongbad
June 3, 2026, 9:55 am

১০ দিনেই নিভে গেল স্বপ্ন

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল।
  • আপডেটের সময়: Friday, May 15, 2026
  • 56 সময় দেখুন
পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় মির্জাপুরের রাম প্রসাদ নি/হ/ত

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় মির্জাপুরের রাম প্রসাদ নি/হ/ত

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল।

পরিবারের সচ্ছলতা ফেরাতে ইউরোপের দেশ Portugal-এ পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সরিষাদাইড় গ্রামের রাম প্রসাদ সরকার। কিন্তু প্রবাস জীবনের মাত্র ১০ দিনের মাথায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো তাকে। শুক্রবার (১৫ মে ২০২৬) পর্তুগালের ফারো ও পোর্তিমাওয়ের মাঝামাঝি এলাকায় বাংলাদেশিদের বহনকারী একটি প্রাইভেট কারের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই রাম প্রসাদ সরকার নিহত হন। গাড়িতে থাকা আরও চার বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

বর্তমানে তার মরদেহ ফারো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, রাম প্রসাদ সরকার মির্জাপুর সদরের ইতালি প্লাজায় একটি ইলেকট্রনিকস দোকান পরিচালনা করতেন। তিনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিলেন এবং পরিবারের উন্নত ভবিষ্যতের আশায় সম্প্রতি ইউরোপে যান। তার মৃত্যুর ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রবাসী সংগঠন ও সচেতন মহল এ ঘটনায় শোক প্রকাশ করেছে।

মির্জাপুরের সরিষাদাইড় গ্রামে তার মৃত্যুর খবর পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের মাতম। পরিবারের সদস্যরা জানান, এখনো মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বলছেন, উন্নত দেশ হিসেবে পরিচিত পর্তুগালে এমন দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত। তারা আশা প্রকাশ করেন, Bangladesh ও পর্তুগাল সরকারের সহযোগিতায় দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য যথাযথ সহায়তা ও ক্ষতিপূরণের উদ্যোগ নেওয়া হবে।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
15 May 2026

১০ দিনেই নিভে গেল স্বপ্ন

www.dainikprobahosongbad.com