1. admin@dainikprobahosongbad.com : admin :
হঠাৎ করেই বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে মাননীয় মন্ত্রী - dainikprobahosongbad
August 2, 2026, 4:29 am

হঠাৎ করেই বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে মাননীয় মন্ত্রী

জাহাঙ্গীর আলম জেলা প্রধান মানিকগঞ্জ।
  • আপডেটের সময়: Saturday, August 1, 2026
  • 16 সময় দেখুন
হঠাৎ করেই বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে মাননীয় মন্ত্রী

হঠাৎ করেই বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে মাননীয় মন্ত্রী

জাহাঙ্গীর আলম জেলা প্রধান মানিকগঞ্জ।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহাসিক ও দেশের অন্যতম প্রাচীন স্থাপত্য নিদর্শন বালিয়াটি জমিদার বাড়ি। আকস্মিকভাবে পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা এমপি।
শুক্রবার বিকেলে তিনি জমিদার বাড়ির বিভিন্ন ভবন, প্রাসাদ, আঙিনা ও সংরক্ষিত স্থাপনাগুলো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বিক অবস্থা নিয়ে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, বালিয়াটি জমিদার বাড়ি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য নিদর্শন। দেশের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে এই ঐতিহাসিক স্থাপনাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে। এজন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, দর্শনার্থীদের সুবিধা বৃদ্ধি, সৌন্দর্যবর্ধন এবং সংরক্ষণ কার্যক্রমকে গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, জমিদার বাড়ির শতবর্ষী স্থাপনাগুলোর ঐতিহাসিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় ভবনগুলোর ক্ষয়রোধ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হবে।

পরিদর্শনের সময় মন্ত্রী প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে বালিয়াটি জমিদার বাড়ির বর্তমান অবস্থা, সংরক্ষণ কার্যক্রম, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং দর্শনার্থীদের বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গেও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ অনিক ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, সরকারের উদ্যোগে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে বালিয়াটি জমিদার বাড়ি দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এতে পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান এবং ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
01 August 2026

হঠাৎ করেই বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে মাননীয় মন্ত্রী

www.dainikprobahosongbad.com