1. admin@dainikprobahosongbad.com : admin :
সোনারগাঁওয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৩ ব্যবসায়ীর জরিমানা - dainikprobahosongbad
October 26, 2026, 5:29 pm

সোনারগাঁওয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৩ ব্যবসায়ীর জরিমানা

হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
  • আপডেটের সময়: Monday, October 5, 2026
  • 73 সময় দেখুন
সোনারগাঁওয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৩ ব্যবসায়ীর জরিমানা

সোনারগাঁওয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৩ ব্যবসায়ীর জরিমানা

হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার( ৪ অক্টোবর) বিকেলে উপজেলার হাবিবপুর থানা রোড বাজার এলাকায় পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ- আল জিনাতের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, পণ্যে পাটজাত মোড়কে বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ধারায় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মেসার্স নিঝুম রাইস এজেন্সির স্বত্বাধিকারী মো নবী হোসেনকে ৬ হাজার, আব্দুর রহমান দুলাল রাইস এজেন্সিকে ৬ হাজার এবং সোনারগাঁও খাদ্য ভান্ডার এর স্বত্বাধিকারী সাকিমুল করিম আদনকে ৬ হাজার, মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়।

অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নির্ধারিত পণ্যের মোড়ক হিসেবে পাটজাত বস্তা বা মোড়ক ব্যবহার না করে আইন লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করছিল। এ কারণে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

ওই অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, নারায়গঞ্জ জেলার পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক মো: এনায়েত হোসেন, এছাড়াও অভিযানে সহায়তা করেন, সহকারী কমিশনার ভূমির কম্পিউটার অপারেটর আতাউর রহমান-সহ সোনারগাঁও থানা পুলিশের একটি টিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার জানান, পরিবেশবান্ধব পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করা এবং সরকারি আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
05 October 2026

সোনারগাঁওয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৩ ব্যবসায়ীর জরিমানা

www.dainikprobahosongbad.com|
https://www.facebook.com/Dainikprobahosangbad