1. admin@dainikprobahosongbad.com : admin :
দুর্গম পাহাড়ঘেরা থানচির তিন্দু এলাকায় বিদ্যালয়ের বেতন সংকট মেটাতে নৌকা চালানো প্রধান শিক্ষক পেলেন জাতীয় সম্মাননা - dainikprobahosongbad
October 26, 2026, 5:28 pm

দুর্গম পাহাড়ঘেরা থানচির তিন্দু এলাকায় বিদ্যালয়ের বেতন সংকট মেটাতে নৌকা চালানো প্রধান শিক্ষক পেলেন জাতীয় সম্মাননা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময়: Tuesday, October 6, 2026
  • 77 সময় দেখুন
দুর্গম পাহাড়ঘেরা থানচির তিন্দু এলাকায় বিদ্যালয়ের বেতন সংকট মেটাতে নৌকা চালানো প্রধান শিক্ষক পেলেন জাতীয় সম্মাননা

দুর্গম পাহাড়ঘেরা থানচির তিন্দু এলাকায় বিদ্যালয়ের বেতন সংকট মেটাতে নৌকা চালানো প্রধান শিক্ষক পেলেন জাতীয় সম্মাননা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সহকর্মীদের বেতন জোগাতে ছুটির দিনে নিজেই ইঞ্জিনচালিত নৌকা চালানো বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেনকে সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে দেশের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে প্রধানমন্ত্রীর পছন্দের সাতজন শিক্ষকের একজন হিসেবে স্থান পান তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন।

দুর্গম পাহাড়ঘেরা থানচির তিন্দু এলাকায় ২০২০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে ৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।

অধিকাংশ শিক্ষার্থীর পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তারা নিয়মিত বেতন পরিশোধ করতে পারে না। এতে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধে আর্থিক সংকট তৈরি হয়।

এই সংকট মোকাবিলায় ব্যতিক্রমী উদ্যোগ নেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। ছুটির দিনে তিনি থানচি-তিন্দু-রেমাক্রী নৌপথে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে পর্যটক ও যাত্রী পরিবহন করতেন। নৌকা চালিয়ে অর্জিত আয়ের একটি বড় অংশ তিনি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধে ব্যয় করতেন।

তাঁর এই মানবিক ও দায়িত্বশীল উদ্যোগের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি দেশজুড়ে আলোচনায় আসে। পরে গত ২৮ জুন জাতীয় সংসদ অধিবেশনে তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়া গেছে এবং বিদ্যালয়টি জাতীয়করণের প্রক্রিয়া শুরু হবে।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে বামং খিয়াং মিংলেনের বিদ্যালয়ের প্রতি এই অবদান বিশেষভাবে তুলে ধরা হয়। দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে তাঁর ভূমিকা এবং শিক্ষক-কর্মচারীদের বেতন নিশ্চিত করতে ব্যক্তিগতভাবে নৌকা চালানোর বিষয়টি অনুষ্ঠানে প্রশংসিত হয়।

সম্মাননা পাওয়া ১০২ জন গুণী শিক্ষকের প্রত্যেককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী সভাপতিত্ব করেন।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
06 October 2026

দুর্গম পাহাড়ঘেরা থানচির তিন্দু এলাকায় বিদ্যালয়ের বেতন সংকট মেটাতে নৌকা চালানো প্রধান শিক্ষক পেলেন জাতীয় সম্মাননা

www.dainikprobahosongbad.com|
https://www.facebook.com/Dainikprobahosangbad