1. admin@dainikprobahosongbad.com : admin :
চীনা পরিচয়ে বিয়ে করতে এসে গ্রামবাসীর জেরায় ধরা, পরে পালালেন ‘ভুয়া বিদেশি’ - dainikprobahosongbad
July 30, 2026, 8:39 pm

চীনা পরিচয়ে বিয়ে করতে এসে গ্রামবাসীর জেরায় ধরা, পরে পালালেন ‘ভুয়া বিদেশি’

টাঙ্গাইল প্রতিনিধি:
  • আপডেটের সময়: Tuesday, May 5, 2026
  • 299 সময় দেখুন
চীনা পরিচয়ে বিয়ে করতে এসে গ্রামবাসীর জেরায় ধরা, পরে পালালেন ‘ভুয়া বিদেশি’

চীনা পরিচয়ে বিয়ে করতে এসে গ্রামবাসীর জেরায় ধরা, পরে পালালেন ‘ভুয়া বিদেশি’

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারী ফতেপুর গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। নিজেকে চীনা নাগরিক পরিচয় দিয়ে বিয়ে করতে আসা এক সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এলাকাবাসী, তবে পরিস্থিতি বেগতিক দেখে তিনি কৌশলে পালিয়ে যান। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩ মে ২০২৬) এক তরুণীকে বিয়ে করার উদ্দেশ্যে ওই ব্যক্তি গ্রামে আসেন এবং নিজেকে চীনের নাগরিক হিসেবে দাবি করেন। তবে তার পোশাক-আশাক ও আচরণে সন্দেহ দেখা দিলে গ্রামবাসী তাকে ঘিরে ধরে পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। তিনি চীনা নাগরিক দাবি করলেও ভাষা ও আচরণে তার দাবির কোনো মিল পাওয়া যায়নি। এতে স্থানীয়দের সন্দেহ আরও বাড়ে এবং তারা তাকে কঠোরভাবে জেরা করতে থাকেন। এ সময় ওই ব্যক্তির সঙ্গে কোনো দোভাষী, পাসপোর্ট বা বৈধ ভিসা ছিল না বলেও জানা গেছে। নাম-পরিচয় গোপন করার চেষ্টা এবং অসংলগ্ন বক্তব্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয়রা জানান, ছবিতে থাকা আরও একজন যুবকের সম্পৃক্ততার অভিযোগ থাকলেও তাদের নাম-পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। উল্লেখ্য, সম্প্রতি গ্রামীণ এলাকাগুলোতে বিদেশি সেজে প্রতারণার ঘটনা বাড়ছে বলে অভিযোগ উঠেছে। এ ধরনের পরিস্থিতিতে অপরিচিত ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
05 May 2026

চীনা পরিচয়ে বিয়ে করতে এসে গ্রামবাসীর জেরায় ধরা, পরে পালালেন ‘ভুয়া বিদেশি’

www.dainikprobahosongbad.com