1. admin@dainikprobahosongbad.com : admin :
প্রতিশ্রুতি রাখলেন আজহারুল - dainikprobahosongbad
June 3, 2026, 1:31 pm

প্রতিশ্রুতি রাখলেন আজহারুল

বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
  • আপডেটের সময়: Thursday, May 7, 2026
  • 107 সময় দেখুন
প্রতিশ্রুতি রাখলেন আজহারুল

নিহত মঞ্জুরুলের পরিবারকে সেলাই মেশিন, সন্তানের শিক্ষার দায়িত্ব নিলেন এমপি

বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

রংপুরের তারাগঞ্জ উপজেলার নিহত ইলেকট্রিশিয়ান মঞ্জুরুল ইসলামের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। নৃশংস হত্যাকাণ্ডের শিকার মঞ্জুরুল ইসলামের মৃত্যুর পর তার স্ত্রী ও দুই শিশু সন্তান মানবেতর জীবনযাপন করছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে পরিবারটি। এমন পরিস্থিতিতে পূর্বের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে বৃহস্পতিবার (৭ মে ২০২৬) নিহতের বাড়িতে যান এমপি এটিএম আজহারুল ইসলাম। এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং জীবিকা নির্বাহের সহায়তা হিসেবে মঞ্জুরুল ইসলামের স্ত্রীর হাতে একটি সেলাই মেশিন তুলে দেন। পাশাপাশি নিহতের দুই সন্তানের লেখাপড়ার দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন। শোকাহত পরিবারের সদস্যরা এ মানবিক সহায়তায় আবেগাপ্লুত হয়ে পড়েন। স্বজন হারানোর গভীর বেদনার মাঝেও জনপ্রতিনিধির সহমর্মিতায় কিছুটা স্বস্তি ফিরে আসে পরিবারটিতে।

এটিএম আজহারুল ইসলাম বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো একজন জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব। মঞ্জুরুলের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব আমি নিয়েছি। সমাজের বিত্তবানদেরও এ ধরনের পরিবারগুলোর পাশে দাঁড়ানো উচিত।” স্থানীয়রা এমপির এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, দুঃসময়ে একজন জনপ্রতিনিধির এমন সহায়তা সত্যিই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা আমির এস এম আলমগীর হোসেন, সেক্রেটারি মো. ইয়াকুব আলী, এমপি প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম, কুর্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মো. শাহ আলম, কাজী শামসুল হুদা, কাজী জিকরুল ইসলাম জাহিরীসহ স্থানীয় নেতাকর্মীরা। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হন ফরিজ উদ্দিনের ছেলে ইলেকট্রিশিয়ান মঞ্জুরুল ইসলাম। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুই দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
07 May 2026

প্রতিশ্রুতি রাখলেন আজহারুল

www.dainikprobahosongbad.com