1. admin@dainikprobahosongbad.com : admin :
সংবাদ প্রকাশ ও ধারাবাহিক অনুসরণের ফলে দ্রুত পদক্ষেপ, স্বস্তি ফিরেছে পথচারীদের মাঝে - dainikprobahosongbad
June 15, 2026, 11:20 am

সংবাদ প্রকাশ ও ধারাবাহিক অনুসরণের ফলে দ্রুত পদক্ষেপ, স্বস্তি ফিরেছে পথচারীদের মাঝে

প্রতিবেদক: মোঃ আবুল কাসেম
  • আপডেটের সময়: Wednesday, June 10, 2026
  • 27 সময় দেখুন
Probaho News TV-এর সংবাদে সাড়া: ৩ বছর পর উন্মুক্ত জিরানী বাজারের ফুটপাত, খোলা ম্যানহোলে স্থাপন করা হলো ঢাকনা

দৈনিক প্রবাহ সংবাদ-এর সংবাদে সাড়া: ৩ বছর পর উন্মুক্ত জিরানী বাজারের ফুটপাত, খোলা ম্যানহোলে স্থাপন করা হলো ঢাকনা

প্রতিবেদক: মোঃ আবুল কাসেম

গাজীপুরের জিরানী বাজার সংলগ্ন চন্দ্রা-নবীনগর মহাসড়কের পূর্ব পাশে দীর্ঘ প্রায় তিন বছর ধরে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকা ফুটপাত অবশেষে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। একই সঙ্গে খোলা অবস্থায় থাকা ম্যানহোলগুলোতে ঢাকনা স্থাপন করায় দূর হয়েছে দুর্ঘটনার ঝুঁকি এবং লাঘব হয়েছে দীর্ঘদিনের জনদুর্ভোগ। এর আগে দৈনিক প্রবাহ সংবাদ “ফুটপাত দখলে পথচারীদের চরম দুর্ভোগ, ঝুঁকিতে জননিরাপত্তা” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে জিরানী বাজার এলাকার ফুটপাতে গাছ লাগিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং খোলা ম্যানহোলের কারণে পথচারীদের ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়টি তুলে ধরা হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি স্থানীয় জনগণ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং কর্তৃপক্ষের নজরে আসে। সংবাদ প্রকাশের পর কয়েকজন সাংবাদিক তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি অবহিত করলে তিতাস গ্যাসের কারিগরি উপশাখার সহকারী প্রকৌশলী মোঃ আসোয়াত হোসেন দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, “আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”

পরবর্তীতে তিনি সংশ্লিষ্ট আর কে নিট ডাইং গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিষয়টির সমাধানে উদ্যোগ গ্রহণ করেন। তার তদারকিতে মাত্র দুই দিনের মধ্যেই খোলা ম্যানহোলগুলোতে প্রয়োজনীয় ঢাকনা স্থাপন করা হয় এবং ফুটপাতের চলাচল প্রতিবন্ধকতা দূর করে পথচারীদের ব্যবহারের উপযোগী করা হয়। সরেজমিনে দেখা গেছে, পূর্বে খোলা অবস্থায় থাকা ম্যানহোলগুলো এখন নিরাপদভাবে ঢেকে দেওয়া হয়েছে। একই সঙ্গে ফুটপাতে থাকা প্রতিবন্ধকতাও অপসারণ করা হয়েছে। ফলে নারী, শিশু, শিক্ষার্থী, শ্রমিক ও বয়স্ক ব্যক্তিসহ সাধারণ মানুষ এখন নিরাপদে ফুটপাত ব্যবহার করতে পারছেন। এতে মহাসড়কে নেমে ঝুঁকি নিয়ে চলাচলের প্রয়োজনীয়তাও অনেকাংশে কমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত ব্যবহার করতে না পেরে তারা বাধ্য হয়ে ব্যস্ত মহাসড়ক দিয়ে চলাচল করতেন। পাশাপাশি খোলা ম্যানহোলের কারণে সবসময় দুর্ঘটনার আশঙ্কা ছিল। বর্তমানে সমস্যার সমাধান হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এলাকাবাসীর মতে, সংবাদটি প্রকাশের মাধ্যমে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় দীর্ঘদিনের একটি সমস্যা অল্প সময়ের মধ্যেই সমাধান সম্ভব হয়েছে। সচেতন মহল মনে করছেন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বশীল গণমাধ্যমের অনুসন্ধানী ভূমিকা এবং সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ইতিবাচক সহযোগিতার ফলে জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। জিরানী বাজার এলাকার এ উদ্যোগ গণমাধ্যম ও কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় সমস্যা সমাধানের একটি সফল উদাহরণ হিসেবে বিবেচিত হবে। দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটিয়ে পথচারীদের জন্য নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত হওয়ায় বর্তমানে স্থানীয়দের মাঝে স্বস্তি ও সন্তোষের পরিবেশ বিরাজ করছে।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
10 June 2026

সংবাদ প্রকাশ ও ধারাবাহিক অনুসরণের ফলে দ্রুত পদক্ষেপ, স্বস্তি ফিরেছে পথচারীদের মাঝে

www.dainikprobahosongbad.com