
জাহাঙ্গীর আলম জেলা প্রধান মানিকগঞ্জ।
মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদকাসক্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট করার অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কৈট্টা-পাইকপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহামুদুল ইসলাম।
এ সময় মাদকাসক্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট করার অভিযোগে চারজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মোঃ আলমগীর (৫০), পিতা মোঃ রহমতুল্লাহ, সাং গোলড়া; মোঃ গোলাপ হোসেন (৩৮), পিতা মৃত সহিমুদ্দিন আলী, সাং গোলড়া পূর্বপাড়া; মোঃ আনসার আলী (৩০), পিতা মৃত ইউনুছ, সাং কাটিগ্রাম, মানিকগঞ্জ সদর এবং আলামিন (৪২), পিতা মৃত মোঃ ওয়াজউদ্দিন, সাং গোলড়া, সাটুরিয়া।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর আওতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোঃ আলমগীরকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, মোঃ গোলাপ হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, মোঃ আনসার আলীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং আলামিনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মাদকাসক্ত অবস্থায় জনশান্তি বিনষ্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।