1. admin@dainikprobahosongbad.com : admin :
সোয়াইতপুর বাজারে ওসির উপস্থিতিতে মাদক বিরোধী আলোচনা সভা - dainikprobahosongbad
July 28, 2026, 12:24 pm

সোয়াইতপুর বাজারে ওসির উপস্থিতিতে মাদক বিরোধী আলোচনা সভা

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ
  • আপডেটের সময়: Wednesday, July 1, 2026
  • 82 সময় দেখুন
সোয়াইতপুর বাজারে ওসির উপস্থিতিতে মাদক বিরোধী আলোচনা সভা

সোয়াইতপুর বাজারে ওসির উপস্থিতিতে মাদক বিরোধী আলোচনা সভা

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সোয়াইতপুর বাজারে মাদকবিরোধী এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন উপজেলার স্থানীয় সোয়াইতপুর বাজারে ইসলামী ব্যাংকের সামনে মোশাররফ তালুকদারের উপস্থাপনায় এবং শেখ সাদিকুল ইসলাম বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ জ্বনাব মোঃ রাশেদুল হাসান।
জনগণকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে এ সভার আয়োজন করা হয়। তিনি তার বক্তব্যে বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং যুবসমাজকে বিপথগামী করছে। তিনি সকলকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ। বক্তারা বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে খেলাধুলা ও শিক্ষামুখী কার্যক্রমে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি পর্যায়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।
সভা শেষে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
01 July 2026

সোয়াইতপুর বাজারে ওসির উপস্থিতিতে মাদক বিরোধী আলোচনা সভা

www.dainikprobahosongbad.com