
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের আলীকদম উপজেলায় মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) সকালে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম ব্যক্তিগত সফরে আসেন। সফরটি আনুষ্ঠানিক না হলেও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
আলীকদম উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মোঃ রশিদের তথ্যমতে, নাহিদ ইসলাম বান্দরবান জেলা সদর থেকে থানচি হয়ে আলীকদম অতিক্রম করেন এবং পরবর্তীতে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন। সফরপথে তিনি পার্বত্য এলাকার মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন এবং স্থানীয় পরিস্থিতি সম্পর্কেও খোঁজখবর নেন। এই সফরে তাঁর সঙ্গে ছিলেন সুজা উদ্দিন, যিনি ৩০০ নং বান্দরবান সংসদীয় আসনে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর প্রার্থী হিসেবে পরিচিত এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয়।
সফরকালে নাহিদ ইসলামের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে বক্তব্য নিতে গেলে সুজা উদ্দিন বাধা প্রদান করেন বলে জানা গেছে। উল্লেখ্য, তিনি একই আসনে এনসিপির সাবেক প্রার্থী হিসেবেও পরিচিত।
নাহিদ ইসলাম জাতীয় সংসদের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিরোধী দলীয় হুইপের দায়িত্ব পালন করছেন। সংসদে বিরোধী দলের কার্যক্রম সমন্বয়, আইন প্রণয়ন প্রক্রিয়ায় দলীয় অবস্থান তুলে ধরা এবং বিভিন্ন জাতীয় ইস্যুতে সক্রিয় অংশগ্রহণে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য।নিজ নির্বাচনী এলাকায় নিয়মিত জনসংযোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে তিনি একজন সক্রিয় জনপ্রতিনিধি হিসেবে পরিচিতি লাভ করেছেন।
দৈনিক প্রবাহ সংবাদ — স্বচ্ছ সংবাদ, নির্ভীক প্রকাশ