1. admin@dainikprobahosongbad.com : admin :
খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা, দায় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। - dainikprobahosongbad
July 29, 2026, 2:44 pm

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা, দায় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময়: Thursday, April 9, 2026
  • 353 সময় দেখুন
খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা, দায় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ।

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা, দায় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

খাগড়াছড়ি সদর উপজেলায় নিউটন চাকমা ওরফে নির্মল (৪৭) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত খীসা)–এর এক সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপ, যদিও অভিযোগ অস্বীকার করেছে অপর পক্ষ।

বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার খাগড়াছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিউটন চাকমা রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গবঘোনা গ্রামের মৃত সোনাধন চাকমার ছেলে।

তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
ইউপিডিএফ (প্রসীত খীসা) দলের মুখপাত্র অংগ্য মারমা জানান, বুধবার সকালে নিউটন চাকমাসহ দুজন সদস্য সাংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় যান।

সেখানে অবস্থানকালে মাইসছড়ির দিক থেকে মোটরসাইকেলে করে আসা ৮ জনের একটি সশস্ত্র দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় একজন পালিয়ে প্রাণে বাঁচলেও নিউটন চাকমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও অভিযোগ করেন, গণতান্ত্রিক ইউপিডিএফের অজিত চাকমার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।
অন্যদিকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের কেন্দ্রীয় সংগঠক অমর জ্যোতি চাকমা এ ঘটনার সঙ্গে তাদের দলের সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, “এ ঘটনার সঙ্গে আমাদের সংগঠন জড়িত নেই। এটি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে হতে পারে।”

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, খবর পেয়ে সকাল সোয়া ১১টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। তিনি বলেন, নিহতের সাংগঠনিক পরিচয় নিশ্চিত নয়। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।

উল্লেখ্য, গত ২৭ মার্চ জেলার পানছড়িতে নীতি দত্ত চাকমা নামে ইউপিডিএফ (গণতান্ত্রিক)–এর এক নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) সংগঠনটি ইউপিডিএফ (প্রসীত) গ্রুপকে দায়ী করে আসছিল।

দৈনিক প্রবাহ সংবাদ — স্বচ্ছ সংবাদ, নির্ভীক প্রকাশ

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
09 April 2026

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা, দায় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ।

www.dainikprobahosongbad.com