1. admin@dainikprobahosongbad.com : admin :
ফুলগাজীতে অবৈধ স’মিলের বিরুদ্ধে অভিযান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে কার্যক্রম বন্ধ - dainikprobahosongbad
June 3, 2026, 11:14 am

ফুলগাজীতে অবৈধ স’মিলের বিরুদ্ধে অভিযান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে কার্যক্রম বন্ধ

আবু বক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার ফেনী
  • আপডেটের সময়: Thursday, April 2, 2026
  • 212 সময় দেখুন
ফুলগাজীতে অবৈধ স’মিলের বিরুদ্ধে অভিযান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে বন্ধ

ফুলগাজীতে অবৈধ স’মিলের বিরুদ্ধে অভিযান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে কার্যক্রম বন্ধ

আবু বক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার ফেনী

লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই পরিচালনার অভিযোগ; মামলা চলমান থাকায় কঠোর অবস্থানে প্রশাসন

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি স’মিলের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ এপ্রিল) দুপুরে পরিচালিত এক অভিযানে এ নির্দেশ দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নওশীন প্রত্যাশা।
অভিযান সূত্রে জানা যায়, ‘আনন্দ স’মিল’ (আব্দুল হাই স’মিল) নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া পরিচালিত হয়ে আসছিল। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ থাকার পাশাপাশি এ মিলের বিরুদ্ধে ইতোমধ্যে আদালতে একটি মামলাও চলমান রয়েছে।
অভিযানে মিলটির নথিপত্র যাচাই-বাছাই করে অসঙ্গতি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে মিলটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ম্যাজিস্ট্রেট স্পষ্টভাবে জানিয়ে দেন, প্রয়োজনীয় সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন এবং বৈধ কাগজপত্র উপস্থাপন না করা পর্যন্ত মিলটি বন্ধই থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন পরশুরাম রেঞ্জ কর্মকর্তা আবু নাসের জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা। তারা জানান, পরিবেশ সংরক্ষণ ও বনসম্পদ রক্ষায় অবৈধ স’মিলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়, আইন অমান্য করে কোনো ধরনের ব্যবসা পরিচালনা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দেরও এ ধরনের অবৈধ কার্যক্রম সম্পর্কে সচেতন থাকার এবং প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
এ অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম নিয়মিত চললে অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণে আসবে এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত হবে।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
02 April 2026

ফুলগাজীতে অবৈধ স’মিলের বিরুদ্ধে অভিযান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে কার্যক্রম বন্ধ

www.dainikprobahosongbad.com