1. admin@dainikprobahosongbad.com : admin :
দুর্নীতির সংবাদ প্রকাশে সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন - dainikprobahosongbad
June 3, 2026, 5:43 pm

দুর্নীতির সংবাদ প্রকাশে সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন

মোঃ আবু সিয়াম, স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময়: Thursday, April 30, 2026
  • 130 সময় দেখুন
দুর্নীতির সংবাদ প্রকাশে সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন

দুর্নীতির সংবাদ প্রকাশে সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন

মোঃ আবু সিয়াম, স্টাফ রিপোর্টার

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দেশ টিভির সাংবাদিক দেওয়ান ইমনের ওপর জোরপূর্বক অপহরণের চেষ্টার অভিযোগে সাভারের সাব-রেজিস্টার জাকির হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে আশুলিয়া থানা প্রেস ক্লাব। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আশুলিয়া এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিকের ওপর হামলা ও অপহরণের চেষ্টা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের নীতিনির্ধারকদের জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিক দেওয়ান ইমনের ওপর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
30 April 2026

দুর্নীতির সংবাদ প্রকাশে সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন

www.dainikprobahosongbad.com