1. admin@dainikprobahosongbad.com : admin :
বোয়ালখালীতে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান - dainikprobahosongbad
September 12, 2026, 6:16 pm

বোয়ালখালীতে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান

দিলীপ কান্তি নাথ, ক্রাইম রিপোর্টার, চট্টগ্রাম
  • আপডেটের সময়: Friday, March 13, 2026
  • 533 সময় দেখুন
বোয়ালখালীতে জ্বালানি তেল সরবরাহে মনিটরিং জোরদার, মোবাইল কোর্টের অভিযান

বোয়ালখালীতে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান

দিলীপ কান্তি নাথ, ক্রাইম রিপোর্টার, চট্টগ্রাম:

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি ফিলিং স্টেশন এবং খোলা তেল বিক্রয়কারী কয়েকটি দোকানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা

ফিলিং স্টেশনে অতিরিক্ত মজুদের প্রমাণ মেলেনি

অভিযানকালে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল অতিরিক্ত মজুদ করে রাখার কোনো প্রমাণ পাওয়া যায়নি। পরিদর্শনের সময় ডিজেলের মজুদ ছিল ১,৯২৪ লিটার, যেখানে সর্বনিম্ন উত্তোলনসীমা ১,৩০০ লিটার। অপরদিকে অকটেনের মজুদ ছিল ৩৪৩ লিটার, যা উত্তোলনযোগ্য পর্যায়ে নয়। এছাড়া ফিলিং স্টেশনটি সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করছে বলেও নিশ্চিত হন ভ্রাম্যমাণ আদালত।

খোলা তেল বিক্রেতাদের সীমিত মজুদ

অভিযান চলাকালে খোলা তেল বিক্রয়কারী কয়েকটি দোকানে অকটেন প্রতি লিটার ১২২ থেকে ১২৫ টাকা দরে বিক্রির তথ্য পাওয়া যায়। তবে এসব দোকানে জ্বালানি তেলের মজুদ অত্যন্ত সীমিত পরিমাণে রয়েছে বলে দেখা গেছে। উপজেলার বিভিন্ন স্থানে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা

দৈনিক প্রবাহ সংবাদ — স্বচ্ছ সংবাদ, নির্ভীক প্রকাশ

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
13 March 2026

বোয়ালখালীতে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান

www.dainikprobahosongbad.com|
https://www.facebook.com/Dainikprobahosangbad