1. admin@dainikprobahosongbad.com : admin :
পার্বত্য চট্টগ্রামে ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান - dainikprobahosongbad
June 3, 2026, 9:54 am

পার্বত্য চট্টগ্রামে ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান
  • আপডেটের সময়: Monday, March 2, 2026
  • 365 সময় দেখুন
পার্বত্য চট্টগ্রামে ৭ দফা দাবিতে পিসিএনপির স্মারকলিপি

তিন জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে দাবি পিসিএনপির

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান জেলা প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় একযোগে ৭ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও এর সহযোগী সংগঠনসমূহ।

রবিবার (০১ মার্চ ২০২৬) খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলার জেলা প্রশাসকদের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক, প্রশাসনিক ও নিরাপত্তা-সংকট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন।

নির্বাচন ও শাসনব্যবস্থা নিয়ে দাবি

স্মারকলিপিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন জেলা পরিষদে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়। চেয়ারম্যান পদে বাঙালি সম্প্রদায়ের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং ভাইস চেয়ারম্যান পদ প্রবর্তনের প্রস্তাবও উত্থাপন করা হয়।

এছাড়া ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ও ১৯৯৭ সালের শান্তিচুক্তিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে সেগুলো বাতিলের দাবি জানানো হয়েছে।

নিরাপত্তা, অবকাঠামো ও ভূমি ব্যবস্থাপনা

সংগঠনটির দাবির মধ্যে আরও রয়েছে—পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর চাঁদাবাজি ও সহিংসতা বন্ধে পূর্বে প্রত্যাহার করা ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপন এবং দুর্গম এলাকায় পুলিশের পরিবর্তে সেনাবাহিনী মোতায়েন। পাশাপাশি ১০৩৬ কিলোমিটার সীমান্ত সড়কের দ্রুত নির্মাণ, ভূমি কমিশন আইন সংশোধন ও ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম চালুর আহ্বান জানানো হয়।

বাজারফান্ড এলাকায় গৃহঋণ সুবিধা চালু রাখা এবং শিক্ষা, চাকরি ও নেতৃত্বে সকল সম্প্রদায়ের আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার মাধ্যমে বৈষম্য দূর করার দাবিও স্মারকলিপিতে অন্তর্ভুক্ত রয়েছে।

পিসিএনপির নেতারা জানান, দাবি বাস্তবায়নে তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

দৈনিক প্রবাহ সংবাদ — স্বচ্ছ সংবাদ, নির্ভীক প্রকাশ

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
02 March 2026

পার্বত্য চট্টগ্রামে ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

www.dainikprobahosongbad.com