1. admin@dainikprobahosongbad.com : admin :
বগুড়ায় অ/স্ত্রের মহড়া ও ফাঁকা গু/লি, গ্রে/প্তা/র ২ - dainikprobahosongbad
September 11, 2026, 12:30 pm

বগুড়ায় অ/স্ত্রের মহড়া ও ফাঁকা গু/লি, গ্রে/প্তা/র ২

সাজেদুল ইসলাম রাসেল,স্টাফ রিপোর্টার বগুড়া ।
  • আপডেটের সময়: Wednesday, September 9, 2026
  • 24 সময় দেখুন
বগুড়ায় অ/স্ত্রের মহড়া ও ফাঁকা গু/লি, গ্রে/প্তা/র ২

বগুড়ায় অ/স্ত্রের মহড়া ও ফাঁকা গু/লি, গ্রে/প্তা/র ২

সাজেদুল ইসলাম রাসেল,স্টাফ রিপোর্টার বগুড়া ।

বগুড়া শহরের মাটিডালী এলাকায় পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি এবং এক ব্যক্তিকে কুপিয়ে আহত করার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন—বগুড়া সদর উপজেলার উত্তর চেলোপাড়ার মো. নাজমুল হুদা রাফিত (২১) এবং নিশিন্দারা চকরপাড়ার মো. হাছান আকন্দ (২৪)।

পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে মাটিডালী উত্তরপাড়ায় নিউ প্রাপ্ত মোটরসের সামনে মোকছেদুল হাসান (৩৮) অবস্থান করছিলেন। এ সময় ১০ থেকে ১৫ জনের একটি দল মোটরসাইকেল ও হাইস গাড়িতে করে সেখানে আসে। তাদের হাতে পিস্তলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল।

একপর্যায়ে তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে মোকছেদুল হাসানকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ৬ সেপ্টেম্বর ভুক্তভোগীর মা মোছা. রেবেকা বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেন। মামলায় দ্রুত বিচার আইনের সংশ্লিষ্ট ধারাসহ দণ্ডবিধির কয়েকটি ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার পর পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএমের নির্দেশনায় ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করে। পরে এসআই মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে ডিবির একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে নিশিন্দারা চকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে।

ডিবি পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বারোপুর মৌজায় ন্যাশনাল ফ্যান কোম্পানির মালিকানাধীন প্রায় ৩২ বিঘা আমবাগান লিজ নেওয়াকে কেন্দ্র করে ভুক্তভোগী মোকছেদুল ও মামলার এজাহারভুক্ত আসামি রাফসানের মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হাছান আকন্দের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
09 September 2026

বগুড়ায় অ/স্ত্রের মহড়া ও ফাঁকা গু/লি, গ্রে/প্তা/র ২

www.dainikprobahosongbad.com|
https://www.facebook.com/Dainikprobahosangbad