1. admin@dainikprobahosongbad.com : admin :
বগুড়ায় সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেফতার - dainikprobahosongbad
September 12, 2026, 10:33 pm

বগুড়ায় সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেটের সময়: Friday, March 27, 2026
  • 439 সময় দেখুন
বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেফতার

বগুড়ায় সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া:

বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি, বগুড়া-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ (৭৬) গ্রেফতার হয়েছেন।

ঢাকার রমনা এলাকা থেকে গ্রেফতার

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বগুড়ার ইনচার্জ মোঃ ইকবাল বাহারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ডিবির একটি চৌকস দল অংশ নেয়।

একাধিক মামলা ও অভিযোগ

গ্রেফতারকৃত শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকার মৃত আজিমদ্দিনের পুত্র। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া হত্যা মামলাসহ একাধিক মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। শিবগঞ্জ থানার মামলা নং-১৫ (তারিখ: ০৭ অক্টোবর ২০২৪) সহ তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫/৬ ধারায় মামলা রয়েছে।
এছাড়াও তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক সংক্রান্ত মোট ১০টি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আদালতে প্রেরণের প্রস্তুতি

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

দৈনিক প্রবাহ সংবাদ — স্বচ্ছ সংবাদ, নির্ভীক প্রকাশ

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
27 March 2026

বগুড়ায় সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেফতার

www.dainikprobahosongbad.com|
https://www.facebook.com/Dainikprobahosangbad