1. admin@dainikprobahosongbad.com : admin :
তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা - dainikprobahosongbad
September 12, 2026, 7:16 pm

তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপডেটের সময়: Monday, March 2, 2026
  • 618 সময় দেখুন
তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা

বাঙ্গালীপুর এলাকায় অভিযানে আইন লঙ্ঘনের প্রমাণ

 বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (০১ মার্চ ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার খিয়ারজুম্মা বাজার সংলগ্ন বাঙ্গালীপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর বিধান অমান্য করে অনুমতি ছাড়াই বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়।

অভিযানকালে আইন লঙ্ঘনের দায়ে মো. হামিদুল ইসলাম (৩৫), পিতা— মো. ইদ্রিস আলী, গ্রাম— দোয়ালীপাড়া, উপজেলা— তারাগঞ্জ, জেলা— রংপুরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে তার কাছ থেকে অর্থ আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। তিনি জানান, পরিবেশের ক্ষতি ও নদীভাঙন রোধে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।

দৈনিক প্রবাহ সংবাদ — স্বচ্ছ সংবাদ, নির্ভীক প্রকাশ

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
02 March 2026

তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

www.dainikprobahosongbad.com|
https://www.facebook.com/Dainikprobahosangbad