1. admin@dainikprobahosongbad.com : admin :
পার্বত্য মন্ত্রীকে আলীকদমবাসীর পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা - dainikprobahosongbad
July 29, 2026, 7:23 pm

পার্বত্য মন্ত্রীকে আলীকদমবাসীর পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান
  • আপডেটের সময়: Wednesday, March 11, 2026
  • 80 সময় দেখুন
লামায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে ফুলেল সংবর্ধনা

লামায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রীকে আলীকদমবাসীর ফুলেল সংবর্ধনা

সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালামের নেতৃত্বে উষ্ণ অভ্যর্থনা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ১ হাজার ৯৭টি পরিবারের মাঝে প্রথম ধাপে “ফ্যামিলি কার্ড” বিতরণ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানকে আলীকদম উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। অনুষ্ঠানে মন্ত্রীকে বরণ করে নেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি, বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, প্রথমবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান এবং আলীকদম উপজেলা পরিষদের তিনবার নির্বাচিত সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম। এ সময় তিনি আলীকদমবাসীর পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত এমপি সাচিং প্রু জেরী

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। এছাড়াও বান্দরবান জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার সিনিয়র নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সুবিধাবঞ্চিত পরিবার পাবে সরকারি সহায়তা

ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের কর্মসূচি সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলো সরকারের বিভিন্ন সহায়তা ও সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় আসতে পারবে। অনুষ্ঠানে স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এসময় উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ পার্বত্য অঞ্চলের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান

দৈনিক প্রবাহ সংবাদ — স্বচ্ছ সংবাদ, নির্ভীক প্রকাশ।

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
11 March 2026

পার্বত্য মন্ত্রীকে আলীকদমবাসীর পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা

www.dainikprobahosongbad.com