1. admin@dainikprobahosongbad.com : admin :
আত্রাই নদীর দূমুখা পুনর্নির্মাণ পরিকল্পনায় এলাকা পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া - dainikprobahosongbad
June 3, 2026, 12:19 pm

আত্রাই নদীর দূমুখা পুনর্নির্মাণ পরিকল্পনায় এলাকা পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

মোঃ আমজাদ হোসেন, ক্রাইম রিপোর্টার, দিনাজপুর
  • আপডেটের সময়: Wednesday, March 18, 2026
  • 284 সময় দেখুন
আত্রাই নদীর দূমুখা পুনর্নির্মাণ পরিকল্পনায় এলাকা পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

আত্রাই নদীর দূমুখা পুনর্নির্মাণ পরিকল্পনায় এলাকা পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

মোঃ আমজাদ হোসেন, ক্রাইম রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুর জেলার আত্রাই নদীর দূমুখা পুনর্নির্মাণ পরিকল্পনার অংশ হিসেবে সম্ভাব্য প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন মাননীয় হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।

পুনর্নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন

আত্রাই নদীর দূমুখা স্থান থেকে শাখা নদী কাঁকড়ায় পর্যাপ্ত পানি প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে নির্ধারিত দূমুখা স্থানের পূর্বে ভোলানাথপুর মৌজায় পুনর্নির্মাণের উদ্দেশ্যে তিনি সরেজমিন এলাকা পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

কৃষি ও পরিবেশ উন্নয়নে ইতিবাচক প্রভাবের আশা

পরিদর্শনকালে তিনি শাখা নদী কাঁকড়ায় পানি প্রবাহ সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দূমুখা পুনর্নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

দৈনিক প্রবাহ সংবাদ — স্বচ্ছ সংবাদ, নির্ভীক প্রকাশ

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
18 March 2026

আত্রাই নদীর দূমুখা পুনর্নির্মাণ পরিকল্পনায় এলাকা পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া

www.dainikprobahosongbad.com