1. admin@dainikprobahosongbad.com : admin :
আলীকদমে বিশেষ অভিযানে সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার - dainikprobahosongbad
September 12, 2026, 9:30 pm

আলীকদমে বিশেষ অভিযানে সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময়: Saturday, March 28, 2026
  • 533 সময় দেখুন
আলীকদমে বিশেষ অভিযানে সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

আলীকদমে বিশেষ অভিযানে সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর মামলার সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

বিশেষ অভিযানে পুলিশের তৎপরতা

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমানের নির্দেশনায় এবং আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন শাহ-এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই উপন বড়ুয়া, এসআই ইয়ামিন আহমেদ, এসআই মিঠুন মজুমদার, এসআই মিয়েল চাকমা, এএসআই (নি:) রাজীব দে, এএসআই (নি:) মাহমুদুল হাসানসহ সঙ্গীয় ফোর্স।

সাজাপ্রাপ্ত আসামীর পরিচয়

অভিযান চলাকালে উপজেলার ১নং সদর ইউনিয়নের উত্তর পালংপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সিআর মামলার সাজা ওয়ারেন্টভুক্ত আসামী আবুল ফয়েজ (৩২)-কে গ্রেফতার করা হয়।
তিনি মৃত আবুল হাশেমের ছেলে এবং উত্তর পালংপাড়া এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দা।

আদালতের রায় ও পরবর্তী ব্যবস্থা

উক্ত মামলায় তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছিল। অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। বর্তমানে গ্রেফতারকৃত আসামী আলীকদম থানা হাজতে রয়েছে। আগামীকাল তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

দৈনিক প্রবাহ সংবাদ — স্বচ্ছ সংবাদ, নির্ভীক প্রকাশ

Share this news as a Photo Card

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
28 March 2026

আলীকদমে বিশেষ অভিযানে সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

www.dainikprobahosongbad.com|
https://www.facebook.com/Dainikprobahosangbad